ঢাকা ০৫:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনার জ্বালানি নীতির কারণে বিদ্যুৎ ভোগান্তি: প্রতিমন্ত্রী ইশরাক কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মহাদেশীয় ফুটবল টুর্নামেন্টের ২ ম্যাচ স্থগিত বিএনপি সরকারের অধীনে স্বজনপ্রীতিভিত্তিক কোনো ব্যবসা করতে দেবো না : অর্থমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে সংবিধানের ৭০ অনুচ্ছেদ কার্যকর থাকবে: চিফ হুইপ শেখ হাসিনাসহ ১৩ জনের মামলায় পেছাল সাক্ষ্যগ্রহণ খাবারের ট্রাকে লুকিয়ে সামরিক বিমানে তুরস্ক ছাড়েন ট্রাম্প এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের উদ্দেশে যা বললেন শিক্ষামন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সারা দেশে মাটি পরীক্ষা চলছে : কৃষিমন্ত্রী পলাশের আনারস স্বাদে অতুলনীয়, বাড়ছে চাহিদা স্ত্রীর পরকীয়ার জেরে দুই মেয়েকে হত্যা করলেন বাবা!

পঞ্চগড়ে কবরস্থান থেকে কঙ্কাল চুরি

পঞ্চগড়ে কবরস্থান থেকে কঙ্কাল চুরি হয়েছে। রোববার দিবাগত রাতে বৃস্টির সময় জেলা সদরের পৌরসভা এলাকার কাগজিয়া পাড়া ঈদগাহ মাঠ কবরস্থান থেকে পাঁচটি কঙ্কাল চুরি হয়। সোমবার সকালে কবস্থানের মাটি ও বাশ এলোমেলো থাকতে দেখতে পায় এলাকাবাসীরা। পরে কবরস্থানে গিয়ে দেখা যায় পাঁচটি কবর খুড়ে কঙ্কাল নিয়ে যাওয়া হয়েছে। কবরস্থান থেকে কাগজিয়া পাড়া এবং তেলিপাড়া এলাকার তছিরুল আলম (৭৫), রাইয়ান আজমি বিজয় (১৩), হামিদা খাতুন (৫৫), আব্দুস সাত্তার (৭০) এবং তজো (৮০) নামে মরদেহের কবর খুড়ে কঙ্কাল নিয়ে যায় । গত এক থেকে দুই বছর আগে তাদের মরদেহ দাফন করা হয়েছে বলে জানান এলাকবাসী। সেই সাথে আরও দুইটি কবর খনন করা অবস্থায় পাওয়া যায় তবে কঙ্কাল নিয়ে যেতে পারেনি। কঙ্কাল চুরির কোন চক্র বা দুবৃত্তরা এই চুরির ঘটনা ঘটিয়েছে বলে এলাকাবাসীর ধারনা। ঘটনাস্থল পরিদর্শন করে চুরির ঘটনা তদন্ত শুরু করেছে পঞ্চগড় সদর থানা পুলিশ। এর আগে গত ২০২৩ সালের দিকে জেলার বোদা উপজেলায় কয়েকটি কবরস্থান থেকে বেশ কিছু কঙ্কাল চুরি হয়। এদিকে কবরস্থানে পর্যাপ্ত নিরাপত্তা এবং দেওয়াল নির্মানের দাবী জানিয়েছে এলাকাবাসী।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনার জ্বালানি নীতির কারণে বিদ্যুৎ ভোগান্তি: প্রতিমন্ত্রী ইশরাক

পঞ্চগড়ে কবরস্থান থেকে কঙ্কাল চুরি

আপডেট সময় ০১:২৬:৫৮ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫