রাজধানীর মানিকনগর নকশা ছাড়া ভবন নির্মাণের হিড়িক পড়ায় রাজউক এ লিখিত অভিযোগ জমা দিয়েছেন ভবন মালিক হালিম এর বিরুদ্ধে। ঢাকায় ইমারত নির্মাণে নিয়ম-নীতির তোয়াক্কা না করে তৈরি করছেন বহুতল স্থাপনা। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)এর ইমারত নির্মাণ আইন কাগজে-কলমে থাকলেও বাস্তবে প্রয়োগ হচ্ছে খুবই নগণ্য। রাজউকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উদাসীনতায় কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশে আইনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে একের পর এক বহুতল স্থাপনা তৈরি করে ঢাকাকে ঝুঁকিপূর্ণ করে তুলেছে। রাজধানী মানিকনগর বালুর মাঠ এলাকায় ১৯ কাঠা গলিতে নকশা ছাড়া ভবন নির্মাণ করায় রাজউকে লিখিত অভিযোগ জমা দিয়েছে ভবন মালিক হালিমের বিরুদ্ধে। গত ১৩ ফেব্রুয়ারি জোন ৬/১ এর অথরাইজড অফিসার মোঃ হাসানুজ্জামান এর বরাবরে লিখিত অভিযোগ জমা দিয়েছেন দৈনিক কালের ছবি পত্রিকার সিটি রিপোর্টার এমডি সাগর ইসলাম।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায় , মানিকনগর এলাকায় ৭৪/ডি/এফ হোল্ডিং এর মালিক আব্দুল হালিম। এ হোল্ডিংয়ে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের অনুমোদিত নকশা ছাড়াই ভবন নির্মাণ কাজ চালিয়ে আসছেন তিনি।৪.৫০ কাঠা জমির ওপর একটি ছয়তলা ভবন নির্মাণ করে বসবাস করছেন। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর ইমারত নির্মাণ আইন লঙ্ঘন করে ভবন নির্মাণ করেছেন হালিম মিয়া। ৪০ ভাগ জমি ছেড়ে ভবন নির্মাণ করার নিয়ম থাকলেও তা মানা হয়নি। স্থানীয়দের বাধা উপেক্ষা করে আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন ভবন মালিক আব্দুল হালিম। স্থানীয় একাধিক ব্যক্তি বাধা প্রদান করলে হুমকি প্রদানের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ১৯৫২ সালের ইমারত নির্মাণ আইনের ৩ ধারার বিধান মতে নির্মাণ কাজে রাজউক এর অনুমোদিত নকশা থাকা প্রয়োজন এবং এ আইনের ১০ ধারা অনুযায়ী পরিদর্শনকালে অথরাইজড অফিসার বা ক্ষমতা প্রাপ্ত ব্যক্তিদের এক ফর্দ নকশা সংশ্লিষ্ট সাইটে সংরক্ষণ করার বিধান থাকলেও তা গণমাধ্যমের নজরে আসেনি।
এসব অনিয়মের বিষয় জানতে চাওয়া হলে ভবন মালিক আব্দুল হালিম সাংবাদিকদের বলেন , আমার বাড়ি আমি কিভাবে করব সেটি আমার ব্যাপার আপনাদের প্রয়োজন কিসের। আপনার অনিয়মের বিরুদ্ধে রাজউকে লিখিত অভিযোগ হয়েছে আপনি জানতে পারছেন। আপনাকে রাজউক কোন নোটিশ দিয়েছে কি-না। এসব প্রশ্নের জবাবে হালিম বলেন , আমি অভিযোগের বিষয়টি জানিনা রাজউক আমাকে কোন নোটিশ প্রদান করেননি।
এসব বিষয় জানতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক জোন- ৬/১ এর ইমারত পরিদর্শক বিশ্বজিৎ এর কাছে জানতে চাওয়া হলে গণমাধ্যমকে বলেন, কোন নোটিশ প্রদান করা হয়নি নোটিশ করলে কোন লাভ নেই আমি উচ্ছেদে দিয়েছি, মোবাইল কোর্ট পেলে স্থাপনা ভেঙে ফেলা হবে। আপনি উচ্ছেদ নোটিশ না দিয়ে মোবাইল কোর্ট দিয়ে স্থাপনা ভেঙ্গে ফেলা যায়? এমন প্রশ্নের কোন সদুত্তর পাওয়া যায়নি। তবে দায়সারা বক্তব্য দিয়ে চলে যান। ওই জনের অথরাইজড অফিসার আব্দুল্লাহ আল মামুনের এর কাছে জানতে চাইলে তিনি বলেন আমি এখন ব্যস্ত। তিনি ব্যস্ততার অজুহাত দিয়ে চলে যান।
সংবাদ শিরোনাম ::
অনুমোদিত নকশা ছাড়া ভবন নির্মাণে রাজউক এ লিখিত অভিযোগে কোন ব্যবস্থা নেয়া হয়নি
-
নিজস্ব প্রতিবেদক - আপডেট সময় ০৭:০০:৩৮ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫
- ৬৪৩ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ

























