ঢাকা ০৯:৪৮ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরিশালে কাস্টমস কর্মকর্তাকে ঘিরে গুরুতর অভিযোগ—ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলা, প্রত্যাহারে হুমকির দাবি এক মাসে দুইবার বাড়লো এলপিজির দাম, ১২ কেজি ১৯৪০ টাকা ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৪ শিশুর মৃত্যু সেই ভুয়া আজিজের সহযোগী ইউসুফ রিমান্ডে জ্বালানির সংকট নেই, অসাধু সিন্ডিকেটে পাম্পগুলোতে কৃত্রিম সংকট হচ্ছে তারাকান্দায় বিএনপির দুই গ্রুপের কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি চলন্ত মোটরসাইকেল থেকে হঠাৎ ছিটকে পড়ে বাসচাপায় ঠিকাদার নিহত চুয়াডাঙ্গায় ঘুমন্ত নারীকে কুপিয়ে হত্যা সিআরবিতে হাসপাতাল নির্মাণ নিয়ে ফের উত্তাল চট্টগ্রাম শিক্ষার্থীদের বিনামূল্যে মোটরসাইকেল চালানোর প্রশিক্ষণ দিচ্ছে ডাকসু
রাজউক এর অ্যাকশন নোটিশ অবজ্ঞা

রাজউকের নীতিমালা লঙ্ঘন করে অবৈধ ভবন নির্মাণ

রাজধানী হাজারীবাগে নকশা ছাড়া ৭ তলা অবৈধ ভবন নির্মাণের অভিযোগে রাজউক অ্যাকশন নোটিশ দিয়েছেন মফিজ মিয়ার বিরুদ্ধে।ওই নোটিশ পেয়ে অবজ্ঞা করায় স্থানীয়রা উদ্বিগ্ন হয়ে পড়েছেন।২০১৯ সালের প্রথম দিকে নিজস্ব জমিতে ভবন নির্মাণ করে সাততলার কাজ শেষ করলেও রাজউক এর দৃষ্টিগোচর হয়নি। দেড়কাঠা জমির ওপর নির্মিত ভবনটি রয়েছে ঝুঁকিপূর্ণ অবস্থায় । নকশা বিহীন ভবন নির্মাণ করলেও এলাকায় রয়েছে নানা অভিযোগ। এ ভবন মালিক মফিজ মিয়ার কোনো বৈধ নকশা নেই। যে কোনো স্বল্প মাত্রায় ভূমিকম্প হলে ভবন ধ্বসে ঘটতে পারে মারাত্মক দুর্ঘটনা। পাশের বাড়ির উপর ঘেঁষা হামলে পড়ার মতো অবস্থা।সাম্প্রতিক রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ ইমারত নির্মাণ আইনে আমুল পরিবর্তন আনলেও হাজারীবাগে চলছে নকশা বিহীন ভবন নির্মাণের মহোৎসব। রাজউক এর তদারকির অভাবে দৃশ্যপট খারাপ হতে চলছে। রাজউকের অসাধু কর্মচারীদের দায়িত্বে অবহেলার কারণে অবৈধ নকশা ছাড়া বাড়ির সংখ্যা বেড়েই চলছে। এসব ভবন মালিকদের উদাসীনতার কারণে রাষ্টীয় এ আস্থাশীল প্রতিষ্ঠানটির ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।
জানা গেছে হাজারীবাগ সড়কে বোরহানপুর মসজিদের পাশে ৩ নম্বর সড়কে ৩৩ নম্বর বাড়ির নির্মাণ কাজ শেষ করে বসবাস করছেন। ওই বাড়িটি নকশা ছাড়া সাততলার কাজ শেষ হলেও ৪ ফিট সরু রাস্তার জমি অধিগ্রহণ করেছেন। ভবন নির্মাণ আইনে ৪০ ভাগ জমি ছেড়ে ভবন মির্মাণের নিয়ম থাকলেও মানছেন না ভবন মালিক মফিজ মিয়া। সিড়ির স্পেস কমিয়ে রুম প্রশস্থ করেছেন এবং লিফটের স্পেস রুমের সাথে মিশিয়ে নিয়ম ভঙ্গ করে দুর্ঘটনার মাত্রা বাড়িয়েছেন। ইলেকট্রিক্যাল ডিজাইন নিজের খেয়াল খুশি মত করে আগুনের ভয়াবহতা বাড়িয়ে তুলছেন। ভবিষ্যতে বসবাসকারীদের জন্য আগুনের ভয়াবহতা ঘটতে পারে অনাখাঙ্খিত ঘটনা। সাম্প্রতিক আগুনের ভয়াবহতা রোধে পুরনো ভবনের নকশা , স্ট্রাকচারাল ডিজাইন ও ইলেকট্রিক্যাল ডিজাইন ও অন্যান্য কাগজপত্র রাজউকে জমা দেওয়ার বিধান চালু করলেও তা অমান্য করে উল্টো নকশা বিহীন ভবন নির্মাণে মেতে উঠেছে রাজধানীর কতিপয় অসাধু ভবন মালিক। রাজধানীর শৃঙ্খলা ফেরাতে রাজউক ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট মাঠে তৎপর রয়েছেন। ভবন মালিকদের তুঘলকি কাণ্ড নগর বাসীর জন্য অশ্বনি সংকেত। এসব অনিয়মের বিষয় জানতে চাইলে মফিজ গণমাধ্যমকে বলেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ অ্যাকশন নোটিশ দিয়েছে। রাজউক এর নোটিশের কোন জবাব দেওয়া হয়নি। ইমারত পরিদর্শক আরিফুল ইসলাম শাহীন এর সাথে ফয়সালা হয়েছে জবাব দেওয়ার প্রয়োজন হবেনা।কত টাকা দিয়ে ফয়সালা করছেন এমন প্রশ্নের কোন সদুত্তর না দিয়ে এড়িয়ে যান।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক জোন -৫ এর ইমারত পরিদর্শক শাহীন গণমাধ্যমকে নোটিশের ফয়সালার বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, রাজউক কখনো আপোষ করেনা। আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। অ্যাকশন নোটিশ দিয়ে তিন মাস পরেও কোনো অগ্রগতি হয়নি কেন, এমন প্রশ্নের কোন সদুত্তর মেলেনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বরিশালে কাস্টমস কর্মকর্তাকে ঘিরে গুরুতর অভিযোগ—ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলা, প্রত্যাহারে হুমকির দাবি

রাজউক এর অ্যাকশন নোটিশ অবজ্ঞা

রাজউকের নীতিমালা লঙ্ঘন করে অবৈধ ভবন নির্মাণ

আপডেট সময় ০৬:৫৫:২৮ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫