ঢাকা ০৫:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনার জ্বালানি নীতির কারণে বিদ্যুৎ ভোগান্তি: প্রতিমন্ত্রী ইশরাক কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মহাদেশীয় ফুটবল টুর্নামেন্টের ২ ম্যাচ স্থগিত বিএনপি সরকারের অধীনে স্বজনপ্রীতিভিত্তিক কোনো ব্যবসা করতে দেবো না : অর্থমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে সংবিধানের ৭০ অনুচ্ছেদ কার্যকর থাকবে: চিফ হুইপ শেখ হাসিনাসহ ১৩ জনের মামলায় পেছাল সাক্ষ্যগ্রহণ খাবারের ট্রাকে লুকিয়ে সামরিক বিমানে তুরস্ক ছাড়েন ট্রাম্প এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের উদ্দেশে যা বললেন শিক্ষামন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সারা দেশে মাটি পরীক্ষা চলছে : কৃষিমন্ত্রী পলাশের আনারস স্বাদে অতুলনীয়, বাড়ছে চাহিদা স্ত্রীর পরকীয়ার জেরে দুই মেয়েকে হত্যা করলেন বাবা!

ফেনীতে চোখ বেঁধে শিশুসহ ১৩ জনকে বাংলাদেশে ঢুকিয়ে দিলো বিএসএফ

  • ফেনি প্রতিনিধি
  • আপডেট সময় ০৭:৪৯:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫
  • ৬৭৮ বার পড়া হয়েছে

ফেনীতে নারী ও শিশুসহ ১৩ জনকে বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে (পুশইন) ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার (৩০ মে) সকালে ফেনীর ছাগলনাইয়া উপজেলার মটুয়া সীমান্তে তাদের পুশইন করা হয়। পরে তাদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটকদের মধ্যে ছয়জন শিশু ও তিনজন নারী রয়েছেন। তারা সাবই কুড়িগ্রাম জেলার বাসিন্দা।
এর আগে ২২ মে জেলার ফুলগাজী ও ছাগলনাইয়া সীমান্ত দিয়ে ৩৯ জনকে পুশইন করে বিএসএফ।

বিজিবি জানায়, বৃহস্পতিবার ভোরে বৈরী আবহাওয়ার সুযোগ নিয়ে বিএসএফ তাদের প্রথমে হাত ও চোখ বেঁধে সীমান্ত এলাকায় নিয়ে আসে। পরে ছাগলনাইয়া উপজেলার মটুয়া সীমান্ত পিলার ২১৯৪-৪-এস এলাকায় হাত ও চোখের বাঁধন খুলে কৌশলে তাদের বাংলাদেশে পুশইন করে। একপর্যায়ে তারা মটুয়া এলাকায় পরিত্যক্ত একটি বাড়িতে অবস্থান করলে বিজিবির ছাগলনাইয়া বিওপির টহল দল তাদের আটক করে ছাগলনাইয়া থানায় হস্তান্তর করে। আটকরা কুড়িগ্রাম জেলার বাসিন্দা বলে জানা গেছে। তারা বিভিন্ন সময় ইটভাটায় কাজ করার জন্য ভারতে প্রবেশ করেছিল বলে জিজ্ঞাসাবাদে জানায়।

বিজিবির ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ৪ বিজিবির আওতাধীন সীমান্ত এলাকায় আটক ১৩ জনকে ছাগলনাইয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় বিএসএফের কোম্পানি কমান্ডারকে মৌখিক প্রতিবাদ জানানো হয়েছে। পাশাপাশি বিজিবির পক্ষ থেকে প্রতিবাদলিপি প্রেরণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনার জ্বালানি নীতির কারণে বিদ্যুৎ ভোগান্তি: প্রতিমন্ত্রী ইশরাক

ফেনীতে চোখ বেঁধে শিশুসহ ১৩ জনকে বাংলাদেশে ঢুকিয়ে দিলো বিএসএফ

আপডেট সময় ০৭:৪৯:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫