সংবাদ শিরোনাম ::
কেপ ভার্দে ও আর্জেন্টিনার মধ্যে কে জিতবে জানালেন ঘানার সেই তান্ত্রিক প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল, সাশ্রয় ৫০ লাখ টাকা শত্রুতার জেরে পেট্রোল ঢেলে আগুন, পুড়লো বসতবাড়ি ৫ আগস্টের পর ভাগ্য বদলে গেছে জামায়াত নেতার ছেলের রোহিঙ্গা প্রকল্পের অর্থে প্রতিমন্ত্রীর পিএস-এপিএসের ইউরোপ সফর, উঠছে নানা প্রশ্ন ঢাকার গুলিস্তানে সিলগালা ভেঙে পার্কিংয়ে সহস্রাধিক অবৈধ দোকান কাজ না করেই সরকারি প্রকল্পের ১২ কোটি টাকা নিয়ে গেল ঠিকাদার বিপিসির আহম্মদুল্লাহর ঢাকায় বহুতল ভবন, গ্রামে বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ি রাষ্ট্রের টাকায় ব্যক্তিগত ‘ভবিষ্যৎ’ গড়লেন সামি! নেইমারকে না নামানোর কারণ জানালেন আনচেলত্তি

শাহবাগীদের বিচার দাবি হেফাজতের

শাহবাগ আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ‘শাপলা চত্বরের ঘটনার সহায়তাকারী’ দাবি করে তাদের বিচার চেয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। একই সঙ্গে চলমান রাজনৈতিক পরিস্থিতিতে ‘ইসলামবিদ্বেষী চক্রান্ত’ মোকাবিলায় ছাত্র-জনতাকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
বুধবার (২৮ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেন, ২০১৩ সালে ভারতের মদদে শাহবাগে একদল ইসলামবিদ্বেষী শক্তি রাষ্ট্রীয় ফ্যাসিবাদ প্রতিষ্ঠার চেষ্টা করেছিল। শাপলা চত্বরে তৌহিদি জনতার ওপর সংঘটিত ঘটনাকে তারা সমর্থন জানিয়েছে। সেই ঘটনার বিচারও হওয়া উচিত।

বিবৃতিতে দাবি করা হয়, ২০১৩ সালের ৫ মে রাতে শাপলা চত্বরে ‘গণহত্যা’ চালানো হয়েছিল, যাতে অনেক মাদ্রাসাশিক্ষক ও ছাত্র নিহত হন। আজিজুল হক বলেন, ‘তৎকালীন শাহবাগপন্থি বাম ও সেক্যুলারদের সেই সহিংসতায় প্রত্যক্ষ ও পরোক্ষ ভূমিকা ছিল।’

‘চব্বিশ সালের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারকে হটিয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করেছে। একটি বড় রাজনৈতিক দলের শীর্ষ নেতা সম্প্রতি আলেম সমাজকে ‘মৌলবাদী’ বলে অভিহিত করেছেন। বিবৃতিতে এটিকে ভারতীয় ও আওয়ামী লীগ ঘরানার বয়ানের পুনরাবৃত্তি হিসেবে উল্লেখ করা হয়।’

বিবৃতিতে সচিবালয়ে চলমান অস্থিরতা নিরসনে অন্তর্বর্তী সরকারের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কেপ ভার্দে ও আর্জেন্টিনার মধ্যে কে জিতবে জানালেন ঘানার সেই তান্ত্রিক

শাহবাগীদের বিচার দাবি হেফাজতের

আপডেট সময় ১১:৩৯:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫