ঢাকা ০৪:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাসহ ১৩ জনের মামলায় পেছাল সাক্ষ্যগ্রহণ খাবারের ট্রাকে লুকিয়ে সামরিক বিমানে তুরস্ক ছাড়েন ট্রাম্প এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের উদ্দেশে যা বললেন শিক্ষামন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সারা দেশে মাটি পরীক্ষা চলছে : কৃষিমন্ত্রী পলাশের আনারস স্বাদে অতুলনীয়, বাড়ছে চাহিদা স্ত্রীর পরকীয়ার জেরে দুই মেয়েকে হত্যা করলেন বাবা! জাপানি প্রধানমন্ত্রীর উপহারের মন্তব্যে বিপাকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী কারিগরি শিক্ষার মানোন্নয়নে সুইডেনের সহায়তা চান স্বরাষ্ট্রমন্ত্রী পঞ্চগড়ে এসজিপিটি পরীক্ষায় সরকারী হাসপাতাল-প্রাইভেট ডায়াগনেস্টিক রিপোর্টে ব্যাপক গড়মিল রাষ্ট্রপতি পদে এখনও ঠিক হয়নি বিএনপি প্রার্থী: চিফ হুইপ

নির্মাণনীতির তোয়াক্কা না করেই ভবন নির্মাণ করে চলছে সিমেক্স

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক নিবন্ধিত ডেভেলপার কোম্পানী রয়েছে ৮২১ টি। এই কোম্পানীগুলো প্রতিটির বিরুদ্ধেই রয়েছে নানা অভিযোগ। দৈনিক আমাদের মাতৃভূমি এই বিষয় নিয়ে অনুসন্ধান করতে গিয়ে সামনে এলো সিমেক্স প্রপার্টিজ লিমিটেড নামে এক কোম্পানির নাম।
এই প্রতিষ্ঠান নিয়ে অনুসন্ধান করতে গিয়ে প্রথমেই জানা গেছে এই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মো. আকতারুজ্জামান বাবুল ও পরিচালক মো. আলমগীর হোসাইন উভয়েই ফ্যাসিষ্ট আওয়ামী আমলে আওয়ামী লীগের দাপট দেখিয়েছেন। অধিক অনুসন্ধানে জানা গেছে কোম্পানীটি রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর মেম্বার (মেম্বারশীপ নং-৫২৫/২০০৮) এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক নিবন্ধিত ডেভেলপার কোম্পানীসমূহের তালিকায় রয়েছে ৪২১ নাম্বারে (নিবন্ধন নং- RAJUK/DC/REDMR-000530), প্রতিষ্ঠানটির ঠিকানা ৮/১৯ স্যার সৈয়দ রোড, মোহাম্মদপুর, ঢাকা।
সিমেক্স প্রপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও পরিচালক ফ্যাসিষ্ট আওয়ামী লীগের সাথে ঘনিষ্টতা রেখে তাদের তৈরি অধিকাংশ ভবনে নির্মাণনীতির কোন তোয়াক্কা করেন নাই। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার, ডেভিয়েশন থেকে শুরু করে বিভিন্ন সমস্যায় জর্জরিত তাদের তৈরি ভবনগুলো। বর্তমানেও তাদের কয়েকটি নির্মাণ প্রকল্প চলমান রয়েছে।
গত ০৯ জানুয়ারি ২০২৫ তারিখে এই সিমেক্স প্রপার্টিজ লিমিটেডের একটি ১০ তলা ভবনে (প্লট ২৪/১এ, খিলজি রোড, শ্যামলি, মোহাম্মদপুর) উচ্ছেদ অভিযান চালিয়ে ভবনটি উচ্ছেদ করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ।
এই সকল বিষয় নিয়ে সিমেক্স প্রপার্টিজ লিমিটেডের পরিচালক মো. আলমগীর হোসাইন এর কাছে জানতে চাইলে তিনি বলেন আমি নামাজ পড়ে আপনার সাথে কথা বলছি তারপর আর তিনি কথা বলেননি।
রাজউক চেয়ারম্যান রিয়াজুল ইসলাম বলেন, রিয়েল এস্টেট ডেভেলপার কোম্পানিগুলোর সঠিক ও নিয়মিত মূল্যায়নের মাধ্যমে কারো বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে তাদের নিবন্ধন বাতিলসহ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে রাজউক।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনাসহ ১৩ জনের মামলায় পেছাল সাক্ষ্যগ্রহণ

নির্মাণনীতির তোয়াক্কা না করেই ভবন নির্মাণ করে চলছে সিমেক্স

আপডেট সময় ০৪:৩১:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫