সংবাদ শিরোনাম ::
কেপ ভার্দে ও আর্জেন্টিনার মধ্যে কে জিতবে জানালেন ঘানার সেই তান্ত্রিক প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল, সাশ্রয় ৫০ লাখ টাকা শত্রুতার জেরে পেট্রোল ঢেলে আগুন, পুড়লো বসতবাড়ি ৫ আগস্টের পর ভাগ্য বদলে গেছে জামায়াত নেতার ছেলের রোহিঙ্গা প্রকল্পের অর্থে প্রতিমন্ত্রীর পিএস-এপিএসের ইউরোপ সফর, উঠছে নানা প্রশ্ন ঢাকার গুলিস্তানে সিলগালা ভেঙে পার্কিংয়ে সহস্রাধিক অবৈধ দোকান কাজ না করেই সরকারি প্রকল্পের ১২ কোটি টাকা নিয়ে গেল ঠিকাদার বিপিসির আহম্মদুল্লাহর ঢাকায় বহুতল ভবন, গ্রামে বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ি রাষ্ট্রের টাকায় ব্যক্তিগত ‘ভবিষ্যৎ’ গড়লেন সামি! নেইমারকে না নামানোর কারণ জানালেন আনচেলত্তি
হাসনাত আব্দুল্লাহ

বিএনপির রাজনীতি চলে আওয়ামী লীগের টাকায়

বিএনপিকে উদ্দেশ করে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘আপনারা ভুলে গেলে চলবে না আমরা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করতে পেরেছি। কিন্তু তাদের যারা ডোনার, যে অর্থ ব্যবস্থা, সেটি এখনো ঠিক-ঠাক। আওয়ামী লীগের রাজনীতি এখনও তাদের টাকা চলে। বিএনপির রাজনীতিও এখন আওয়ামী লীগের টাকায় চলে।’

শুক্রবার (১৬ মে) রাতে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই সমাবেশে তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আওয়ামী লীগের অর্থনৈতিক কাঠামো ঠিক রেখে আপনি কখনো সংস্কার কার্যক্রম এবং নির্বাচন কার্যক্রম যথাযথভাবে ঠিক করতে পারবেন না।’

তিনি বলেন, ‘৫ আগস্টের আগে আওয়ামী লীগ যেভাবে স্বাভাবিক জীবনযাপন করতো, এখনো সেভাবে জীবন যাপন করছে। এটা আমাদের ব্যর্থতা। এ ব্যর্থতা আসিফ নজরুল স্যারেরও। আমরা আপনার কাছে জানতে চাই ২য় ট্রাইব্যুনাল গঠন করার কথা থাকলেও মে মাসের ১৬ তারিখ হয়ে যাওয়ার পরও কেন ট্রাইব্যুনাল গঠন করা হলো না।’

নাগরিক পার্টির এ নেতা বলেন, ‘আমরা সংস্কার-নির্বাচন দুইটাই চাই। তবে আমরা চাই বিচার হবে, সংস্কার হবে এবং এ প্রক্রিয়ার মধ্যদিয়ে নির্বাচন হবে। আপনাদের মাথায় রাখতে হবে আওয়ামী লীগ যে নির্বাচন পদ্ধতি বানিয়ে গিয়েছে এ খেলার মাঠে শুধু তারাই খেলতে পারে। সে উপযোগী করে মাঠটা বানানো হয়েছে। এ মাঠে আপনি খেলতে পারবেন না। আপনি আগে সে মাঠের সংস্কার চাইতে হবে। নির্বাচন পদ্ধতির সংস্কার চাইতে হবে।’

সমাবেশে ফেস দ্য পিপলের সম্পাদক সাইফুর রহমান সাগর, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব আশিকুর রহমান ওয়াসিম, সচেতন রাজনৈতিক ফোরাম কুমিল্লার প্রধান সমন্বয়ক ড. শাহ মো. সেলিম, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম-সদস্য সচিব রিফাত রশিদ, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম-মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ, জয়নাল আবেদীন শিশির, এবি পার্টি কুমিল্লা মহানগরের সভাপতি জিএম গোলাম সামদানী, বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন কুমিল্লা জেলার আহ্বায়ক সাকিব হোসাইন, মহানগরীর আহ্বায়ক আবু রায়হান ও সদস্যসচিব মুহাম্মদ রাশেদুল হাসান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কেপ ভার্দে ও আর্জেন্টিনার মধ্যে কে জিতবে জানালেন ঘানার সেই তান্ত্রিক

হাসনাত আব্দুল্লাহ

বিএনপির রাজনীতি চলে আওয়ামী লীগের টাকায়

আপডেট সময় ১১:১৬:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫