ঢাকা ০৭:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঘুষ গ্রহণের প্রমাণ মিললেও অধরা কানুনগো আবুল বশার আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে হাসন আলী গংয়ের জমিতে জবরদখলের পাঁয়তারা শেখ হাসিনার সময় চলে গেছে: সাবেক মার্কিন রাষ্ট্রদূত পাকিস্তানের বিপক্ষে আমরা বড় ব্যবধানে জিতব ইনশাআল্লাহ: আমিনুল হক ​ব্রাহ্মণপাড়ায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ‘বাসেড’ আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস ঢাকাকে বাসযোগ্য করতে নতুন পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী শাহে আলম হঠাৎ বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী ডিসেম্বর সামনে রেখে নেত্রকোনার সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা স্বর্ণ আত্মসাতের অনুসন্ধানে সাংবাদিকদের প্রাণনাশের হুমকি, থানায় কৃষ্ণ ও পরিবারের বিরুদ্ধে অভিযোগ

গাজায় গণহত্যার প্রতিবাদে শ্রীপুরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল

গাজায় যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর বর্বর বিমান হামলা ও নৃশংস গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রীপুর উপজেলা শাখা।

৭ এপ্রিল ২০২৫ সোমবার বাদ আসর শ্রীপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ হতে শুরু করে ডিবি রোড দিয়ে বিক্ষোভ মিছিলটি বের হয়ে টেংরা রাস্তা মোড় ঘুরে আবার রেলগেট এসে শেষ হয়। এতে জামায়াতের হাজার হাজার নেতা-কর্মী অংশ নেন।

উপজেলা আমীর মাওলানা নূরুল ইসলামের সভাপতিত্বে ও এসিস্ট্যান্ট সেক্রেটারি আবুল কালাম আজাদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান খান।

সমাবেশে বক্তারা সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আমরা ফিলিস্তিনের নির্যাতিত জনগণের জন্য একসাথে আওয়াজ তুলবো এবং ইসরাইলী পণ্য বর্জনের জন্য সবার প্রতি অনুরোধ জানান।

সমাবেশে বক্তারা বলেন, আমাদের লজ্জা হয় যে, আমরা এখনো এই বর্বরতার বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে পারিনি। গাজায় যা হচ্ছে তা প্রতিরোধে আন্তর্জাতিক মহলের কার্যকর পদক্ষেপ গ্রহণ করা উচিত বলে জানান বক্তারা।
অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন উপজেলা নায়েবে আমীর মাওলানা মোঃ জাহাঙ্গীর কবির, উপজেলার সাবেক সেক্রেটারি মাওলানা নূরুল আমীন,শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি আফজাল হোসাইন খান, ছাত্র শিবিরের জেলা প্রচার সম্পাদক উসামা বিন হোসাইন, জামায়াতের পৌর আমীর ডাক্তার আনিসুজ্জামান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঘুষ গ্রহণের প্রমাণ মিললেও অধরা কানুনগো আবুল বশার

গাজায় গণহত্যার প্রতিবাদে শ্রীপুরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল

আপডেট সময় ০৯:১০:০৪ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫