ঢাকা ০১:৪১ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রামের পাঁচলাইশ পাসপোর্ট অফিসে ডিডি বিপুল কুমারের বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ গণপূর্তের প্রকৌশলী শম্ভু রাম পালের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ গণপূর্তের প্রকৌশলী সুলতানার বিরুদ্ধে মসজিদ নির্মাণে অনিয়মের বিস্ফোরক অভিযোগ জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা বাংলাদেশের সাগরে তেল-গ্যাস অনুসন্ধান দরপত্রে আগ্রহ ব্রিটিশ জ্বালানি প্রতিষ্ঠান আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্ত রাহুল-প্রিয়াঙ্কা সন্ধ্যার মধ্যে দেশের সাত জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা প্রবাসী ভোটার নিবন্ধন প্রক্রিয়া সহজ করার উদ্যোগ ইসির প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা ‘বান্ধবী’ ভাইরাল ভিডিও ঘিরে গুঞ্জনের জবাব দিলেন পূর্ণিমা

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান গণহত্যা ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদে সারাদেশের ন্যায় লক্ষ্মীপুরেও চলছে হরতাল, অবরোধ ও বিক্ষোভ।
সোমবার (৭ এপ্রিল) সকাল ৯টা থেকে শহরের দক্ষিণ তেমুহনী, উত্তর তেমুহনীতে হরতাল সমর্থনে তৌহিদ জনতা, হেফাজতে ইসলামী, ইসলামী যুব আন্দোলনসহ বিভিন্ন ব্যানারে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে হাজার হাজার বিক্ষুব্ধ জনতা। এসময় দফায় দফায় বিভিন্ন দিক থেকে মিছিল নিয়ে অবরোধ স্থলে জড়ো হতে থাকে।
এদিকে সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ জনতা কয়েক ঘণ্টা অবস্থান নেয়ায় শহরের দক্ষিণ তেমুহনী উত্তর তেমুহনী সহ ঢাকা লক্ষ্মীপুর মহাসড়কে তীব্র যানজট দেখা যায়। এতে প্রায় ৪ ঘণ্টা ধরে অচল হয়ে পড়ে শহর।
এসময় ‘বেঞ্জামিন নেতানিয়াহুর দুই গালে-জুতা মার তালে তালে’সহ বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভকারীরা গাজায় গণহত্যার বিরুদ্ধে এবং স্বাধীন ফিলিস্তিনের দাবি তোলেন। এসময় নারী শিক্ষার্থীরাও স্লোগান নিয়ে সড়কে বিক্ষোভ মিছিল করেন।
বিক্ষুব্ধরা জানায়, বিশ্বে ২০০ কোটি মুসলিম রয়েছে। গাজায় মুসলমানদের ওপর নির্যাতনের ঘটনায় মুসলিম দেশগুলোর নেতাদের নিরবতা দেখে আমরা হতাশ হচ্ছি। যেসব নেতারা ক্ষমতা হারানোর ভয়ে নীরব থাকে তাদের প্রতি থু থু নিক্ষেপ। আমরা সাধারণ মুসলিম ব্যবসায়ীরাসহ ইসরাইল ও মার্কিন পণ্য বর্জনের মাধ্যমে প্রতিবাদ জানাই। আগামী ২৪ ঘণ্টায় অনতিবিলম্বে গাজায় ধ্বংসযজ্ঞ বন্ধ এবং গণহত্যার বিচার না হয় আমরা সাধারণ মুসলিম জনতা গাজার আল আকসা মুক্ত করতে জিহাদে নামতে বাধ্য হবো। বর্তমান জাতিসংঘ মুসলমানদের জন্য নয় দাবি করেন বিক্ষুব্ধরা এক পর্যায়ে গাজায় নির্যাতিত মুসলমানদের মুক্তি কামনা করে দোয়া মোনাজাতের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামের পাঁচলাইশ পাসপোর্ট অফিসে ডিডি বিপুল কুমারের বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ

আপডেট সময় ০৫:১৬:৩৫ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫