ঢাকা ০৬:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঘুষ গ্রহণের প্রমাণ মিললেও অধরা কানুনগো আবুল বশার আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে হাসন আলী গংয়ের জমিতে জবরদখলের পাঁয়তারা শেখ হাসিনার সময় চলে গেছে: সাবেক মার্কিন রাষ্ট্রদূত পাকিস্তানের বিপক্ষে আমরা বড় ব্যবধানে জিতব ইনশাআল্লাহ: আমিনুল হক ​ব্রাহ্মণপাড়ায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ‘বাসেড’ আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস ঢাকাকে বাসযোগ্য করতে নতুন পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী শাহে আলম হঠাৎ বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী ডিসেম্বর সামনে রেখে নেত্রকোনার সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা স্বর্ণ আত্মসাতের অনুসন্ধানে সাংবাদিকদের প্রাণনাশের হুমকি, থানায় কৃষ্ণ ও পরিবারের বিরুদ্ধে অভিযোগ

অটোরিক্সা চালক হত্যা মামলায় আটক ২

গত ০১/০১/২০২৫ তারিখ মধ্যরাত আনুমানিক ০১:৩০ ঘটিকায় অটোরিক্সা চালক মাহবুব আলম (৩২) থার্টিফাস্ট নাইট উদযাপনের জন্য বের হলে পূর্ব শত্রুতার জের ধরে পূর্বপরিকল্পিত ভাবে পিচ্চি মনির গ্যাং এর সক্রিয় সদস্য ডানু (৩৫) ও জনি (৩৮)’দ্বয়সহ সঙ্গীয় অপরাপর আসামীগণ রাজধানীর লালবাগ থানাধীন ২৪নং ওয়ার্ডের অন্তর্গত জেএন সাহা রোডস্থ এলাকায় ভিকটিম মাহবুবকে ঘিরে ধরে দেশীয় অস্ত্র, ছুরি ও চাপাতি দিয়ে এলোপাথারি কোপাতে থাকে। আসামীদের আক্রমনে ভিকটিম মাহবুব হাতের বাহু, মাথার পিছনে ও পায়ের গোড়ালিতে গুরুতর রক্তাক্ত জখম প্রাপ্ত হয়ে ঘটনাস্থলে মৃতুবরণ করে। পরবর্তীতে ভিকটিম মাহবুবের পরিবারের লোকজন সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে মাহবুবের রক্তাক্ত লাশ দেখতে পায়। উক্ত ঘটনায় মৃত ভিকটিম মাহবুবের মা মোছা: আমেনা বেগম বাদী হয়ে রাজধানীর লালবাগ থানায় আসামী ডানু (৩৫) ও জনি (৩৮)’দ্বয়সহ ১৩ জন এবং অজ্ঞাতনামা আরও ৫/৭ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন, যার মামলা নং- ০১, তারিখ- ০২/০১/২০২৫ খ্রি., ধারা- ৩০২/৩৪ পেনাল কোড, ১৮৬০।

উক্ত হত্যাকান্ডের বিষয়টি জানতে পেরে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল হত্যাকান্ডে জড়িত আসামীদেরকে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায় গত ০৫/০৪/২০২৫ তারিখ র‌্যাব-১০ একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় রাত আনুমানিক ২২:৪০ ঘটিকায় রাজধানীর কমলাপুরে অভিযান পরিচালনা করে অটোরিক্সা চালক মাহবুব হত্যা মামলার এজাহারনামীয় আসামী ডানু (৩৫), পিতা- মৃত আব্দুল মান্নান, সাং- ইসলামবাগ, থানা- চকবাজার, ডিএমপি, ঢাকা এবং একই তারিখ রাত আনুমানিক ২৩:৩০ ঘটিকায় রাজধানীর আরামবাগে অভিযান পরিচালনা করে এজাহারনামীয় আসামী জনি (৩৮), পিতা- মৃত আব্দুল মান্নান, সাং- ইসলামবাগ, থানা- চকবাজার, ডিএমপি, ঢাকা’দ্বয়কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীদ্বয়কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঘুষ গ্রহণের প্রমাণ মিললেও অধরা কানুনগো আবুল বশার

অটোরিক্সা চালক হত্যা মামলায় আটক ২

আপডেট সময় ১২:২৯:৫০ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫