ঢাকা ০৩:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঘুষ গ্রহণের প্রমাণ মিললেও অধরা কানুনগো আবুল বশার আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে হাসন আলী গংয়ের জমিতে জবরদখলের পাঁয়তারা শেখ হাসিনার সময় চলে গেছে: সাবেক মার্কিন রাষ্ট্রদূত পাকিস্তানের বিপক্ষে আমরা বড় ব্যবধানে জিতব ইনশাআল্লাহ: আমিনুল হক ​ব্রাহ্মণপাড়ায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ‘বাসেড’ আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস ঢাকাকে বাসযোগ্য করতে নতুন পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী শাহে আলম হঠাৎ বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী ডিসেম্বর সামনে রেখে নেত্রকোনার সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা স্বর্ণ আত্মসাতের অনুসন্ধানে সাংবাদিকদের প্রাণনাশের হুমকি, থানায় কৃষ্ণ ও পরিবারের বিরুদ্ধে অভিযোগ

মাদারীপুর ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাঁই  ১৯ ব্যবসাপ্রতিষ্ঠান

আজ (শুক্রবার) দিবাগত ভোর রাতে জেলা শহরের বাণিজ্যিক এলাকা পুরাণ বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কয়েক কোটি টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৩টার দিকে সৌরভ হার্ডওয়্যার নামে একটি দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে । মুহূর্তেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে আশে পাশের এলাকা । স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেয় খবর পেয়ে মাদারীপুর, কালকিনি, রাজৈর উপজেলার খালিয়া ও টেকেরহাট ফায়ার সার্ভিসের মোট ৬টি ইউনিট প্রায় তিনঘণ্টার উপরে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের কর্মীরা । তার আগেই পুড়ে ছাই হয়ে যায় সমস্ত দোকানের প্রসাধনী, কাপড়, কসমেটিকসের অন্তত ১৯টি দোকান। এতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের।

এদিকে অগ্নিকাণ্ডের খবর জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন, মাদারীপুর জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহান, মাদারীপুরের জামায়াতের জেলা আমির মাওলানা মোখলেসুর রহমান, পৌর আমির ডাক্তার আলমগীর হোসাইন, পৌর নায়েবে আমির আব্দুর রহিম মোল্লাসহ অনেক নেতৃবৃন্দ ।
মাদারীপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক শফিকুল ইসলাম জানান, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। বাণিজ্যিক এলাকা পুরাণ বাজারে পানির কোন পুকুর বা জলাশয় না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় । ফায়ার সার্ভিসের ৬ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঘুষ গ্রহণের প্রমাণ মিললেও অধরা কানুনগো আবুল বশার

মাদারীপুর ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাঁই  ১৯ ব্যবসাপ্রতিষ্ঠান

আপডেট সময় ১১:৩৭:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫