ঢাকা ০১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাশিয়া-ইউক্রেনে ভয়াবহ পাল্টাপাল্টি হামলা, প্রাণ গেল ২২ জনের ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন হচ্ছে ৫ আগস্ট গ্যাসের স্বল্পচাপে উৎপাদন ব্যাহত, রান্নার চুলা নিভু নিভু শিক্ষা ক্যাডার সহিদুল ইসলামকে ঘিরে আবাসন ব্যবসার অভিযোগ ‘লেক আইল্যান্ড ঢাকা’র বিরুদ্ধে শত কোটি টাকা নিয়ে প্লট না দেওয়ার অভিযোগ বনানী প্রেসক্লাবের বিজয় ও লিমনসহ চার গণমাধ্যমকর্মীর প্রয়াণ: মঙ্গলবার বাদ মাগরিব খিলক্ষেত প্রেসক্লাবে বিশেষ দোয়া জিপিএইচ ইস্পাতের কাছে বন্দি সীতাকুণ্ডের ত্রিপুরাপল্লী কোটি টাকার অনিয়মের অভিযোগ, তবুও বহাল অগ্রণী ব্যাংকের অভিযুক্ত কর্মকর্তারা বরিশালের প্রাথমিক শিক্ষা বিভাগে দুর্নীতির অভিযোগের কেন্দ্রে উপ-পরিচালক ইয়াসমিন সাধারণ মানুষ ও সাংবাদিকদের হয়রানির অভিযোগ সার্জেন্ট আরিফের বিরুদ্ধে

সতীর্থদের নিজের রেস্তোরাঁয় খাওয়ালেন রোনালদো

নিজেদের প্রথম ম্যাচে ঘানার বিরুদ্ধে লড়াই জমিয়ে তুলে শেষ পর্যন্ত জয় ছিনিয়ে আনায় স্বস্তিই ছিল পর্তুগাল শিবিরে। পরের ম্যাচে উরুগুয়েকে হারাতে পারলেই পরের রাউন্ডের টিকিট নিশ্চিত। হারলেও সুযোগ থাকবে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে পয়েন্ট তুলে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার। মেজাজটাও তাই ফুরফুরে দলের সব ফুটবলারদের। বিশ্বকাপে প্রস্তুতির মাঝেই তাই দলকে অনুশীলন থেকে একদিনের ছুটি দিয়েছিলেন কোচ ফার্নান্দো স্যান্তোস। তার পরেই সতীর্থদের খাওয়াতে নিয়ে গেলেন ক্রিশ্চিয়ানো রোনালদো।

ম্যানচেস্টার ইউনাইটেডে বিতর্ক নিয়ে গত কয়েক দিনে তার ওপর দিয়ে যা গিয়েছে, ঘানার বিরুদ্ধে একটি গোল সেই চাপ অনেকটাই কমিয়ে দিয়েছে। শিবিরেও তাই ফুরফুরে মেজাজে রয়েছেন সি আর সেভেন। ঘানার বিরুদ্ধে গোটা দলকে ঐক্যবদ্ধ দেখিয়েছে। নৈশভোজেও একই ছবি। স্পেনের এক সংবাদপত্রের খবর, আল মাহা আইল্যান্ডের তাতেল দে দোহা রেস্তোরাঁয় সতীর্থদের খাওয়াতে নিয়ে যান রোনালদো। ওই রেস্তোরাঁয় তার এবং টেনিস তারকা রাফায়েল নাদালের শেয়ারে মালিকানা রয়েছে।

ঘানা ম্যাচের পরে গণমাধ্যমে রোনালদো লেখেন, ‘বিশ্বকাপের শুরুতেই এই জয় পাওয়া খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। কিন্তু এখনও কিছুই পাইনি। সবে প্রথম পদক্ষেপটা করলাম। আমাদের এখন লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে। আমাদের পুরো নজর সেই দিকে। চলো, পর্তুগাল।’

এর পরে সাংবাদিক বৈঠকে এসে ম্যাচের সেরা ফুটবলারকে গত এক সপ্তাহের ঘটনা নিয়ে প্রশ্ন করা হয়। রোনালদো বলে যান, ‘এই এক সপ্তাহের অধ্যায়টা শেষ হয়ে গেছে। আজ আমরা জিতেছি। আর সেই জয়ে আমি কিছুটা সাহায্য করেছি। বাকি আর কিছুর কোনো মূল্য নেই। এই অধ্যায়টা এখন শেষ।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাশিয়া-ইউক্রেনে ভয়াবহ পাল্টাপাল্টি হামলা, প্রাণ গেল ২২ জনের

সতীর্থদের নিজের রেস্তোরাঁয় খাওয়ালেন রোনালদো

আপডেট সময় ০১:০৮:২৪ অপরাহ্ন, রবিবার, ২৭ নভেম্বর ২০২২