ঢাকা ০১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাশিয়া-ইউক্রেনে ভয়াবহ পাল্টাপাল্টি হামলা, প্রাণ গেল ২২ জনের ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন হচ্ছে ৫ আগস্ট গ্যাসের স্বল্পচাপে উৎপাদন ব্যাহত, রান্নার চুলা নিভু নিভু শিক্ষা ক্যাডার সহিদুল ইসলামকে ঘিরে আবাসন ব্যবসার অভিযোগ ‘লেক আইল্যান্ড ঢাকা’র বিরুদ্ধে শত কোটি টাকা নিয়ে প্লট না দেওয়ার অভিযোগ বনানী প্রেসক্লাবের বিজয় ও লিমনসহ চার গণমাধ্যমকর্মীর প্রয়াণ: মঙ্গলবার বাদ মাগরিব খিলক্ষেত প্রেসক্লাবে বিশেষ দোয়া জিপিএইচ ইস্পাতের কাছে বন্দি সীতাকুণ্ডের ত্রিপুরাপল্লী কোটি টাকার অনিয়মের অভিযোগ, তবুও বহাল অগ্রণী ব্যাংকের অভিযুক্ত কর্মকর্তারা বরিশালের প্রাথমিক শিক্ষা বিভাগে দুর্নীতির অভিযোগের কেন্দ্রে উপ-পরিচালক ইয়াসমিন সাধারণ মানুষ ও সাংবাদিকদের হয়রানির অভিযোগ সার্জেন্ট আরিফের বিরুদ্ধে

কোণঠাসা জার্মানিকে খাটো করে দেখছে না স্পেন

বিশ্বকাপ ফুটবলের ড্রয়ের দিন থেকে আলোচনায় স্পেন-জার্মানির গ্রুপ। এই গ্রুপেই একমাত্র দুই বিশ্ব চ্যাম্পিয়ন পড়েছে। আজ আল বায়াত স্টেডিয়ামে দুই বিশ্ব চ্যাম্পিয়নের লড়াই দেখতে সারা বিশ্বের চোখ থাকবে। এই ম্যাচের আগে এক বারের চ্যাম্পিয়ন স্পেন যতটা নির্ভার, চার বারের চ্যাম্পিয়ন জার্মানি ততটাই চাপে। 

সাম্প্রতিক পারফরম্যান্সে স্পেন জার্মানির চেয়ে এগিয়ে। এরপরও স্পেনের কোচ লুইস এনরিকে জার্মানদের যথেষ্ট সমীহই করছেন, ‘তাদের কয়েকজন খেলোয়াড় ইনজুরিতে। জাপানের কাছে হেরেছে। এরপরও তাদের খাটো করে দেখার কিছু নেই। এ রকম পরিস্থিতি থেকে বিগত সময় তারা উঠে এসেছে বেশ কয়েকবার।’

কোচ হিসেবে লুইস এনরিকের পরিচিতি ও খ্যাতি বার্সেলোনাতে। সাবেক এই ক্লাব কোচ তিন বছরের বেশি সময় স্পেনের দায়িত্বে। কোস্টারিকার বিপক্ষে ৭-০ গোলে জিতে এনরিকের দারুণ অভিষেক হয়েছে এই বিশ্বকাপে।

ক্লাব থেকে বিশ্বকাপ কোচিংকেই বেশি উপভোগ করছেন এই কোচ, ‘বিশ্বকাপ ফুটবলের সর্বোচ্চ পর্যায়। এখানে কোচিং করানোটা যে কোনো কোচের জন্যই দারুণ অভিজ্ঞতা।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাশিয়া-ইউক্রেনে ভয়াবহ পাল্টাপাল্টি হামলা, প্রাণ গেল ২২ জনের

কোণঠাসা জার্মানিকে খাটো করে দেখছে না স্পেন

আপডেট সময় ০১:০৬:০৯ অপরাহ্ন, রবিবার, ২৭ নভেম্বর ২০২২