ঢাকা ০৯:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এ-প্লাসের মরীচিকা বনাম প্রকৃত শিক্ষা: আমাদের মানসিকতার অবক্ষয় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে পাঁচ ইউরোপীয় রাষ্ট্রদূতের বৈঠক ধামরাইয়ের ঐতিহাসিক রথযাত্রার উদ্বোধনে সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা দিলেন চীফ হুইপ ফ্যাসিস্ট আমলে শাহিন চেয়ারম্যানের সহযোগী হয়ে কেরানীগঞ্জে ব্যাপক ঘুষ দুর্নীতির অভিযোগ ফ্যাসিবাদের অবসান ঘটিয়ে অর্জিত স্বাধীনতার মর্যাদা রক্ষা করতে হবে : পবিপ্রবি উপাচার্য বড়লেখায় জমি বিরোধ মামলা তুলে নিতে হুমকি ও হয়রানির অভিযোগ রঞ্জু মিয়ার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ধামইরহাটে ওড়না প্যাঁচানো অবস্থায় গাছের ডাল থেকে এইচএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ফুটবলার মেসি-কেইন কেন ওমর সানিকে চাবুক মারতেন মৌসুমী?

বর্বর ইসরায়েল কর্তৃক ফিলিস্তানে হামলার প্রতিবাদে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ 

সম্প্রতি যুদ্ধবিরতি ভঙ্গ করে ফিলিস্তিনের ওপর হামলায় চার শতাধিক নিরীহ ফিলিস্তিনি মৃত্যুবরণ করেছেন। এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা।

বুধবার (১৯ মার্চ) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বাহাদুর শাহ পার্ক প্রদক্ষিণ করে পুনরায় ক্যাম্পাসে এসে শেষ হয়।

এ সময় শিক্ষার্থীরা ‘বিশ্ব মুসলিম ঐক্য গড়ো, ফিলিস্তিন স্বাধীন করো’, ‘উহুদের হাতিয়ার, গর্জে উঠো আরেকবার’, ‘নেতানিয়াহুর দুই গালে, জুতা মারো তালে তালে’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন। বিক্ষোভ মিছিলে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ছাত্রসংগঠনের নেতৃস্থানীয় ব্যক্তি, সদস্য ও বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিক্ষোভ মিছিল শেষে তারা ফিলিস্তিনের ওপর হামলার প্রতিবাদে বক্তব্য রাখেন।

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের সংগঠক ও বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী ফয়সাল মুরাদ বলেন, “যারা মানবাধিকারের বুলি আওড়ায়, তারা ফিলিস্তিনের ইস্যুতে নিশ্চুপ কেন? ইসরায়েলকে তারা অন্ধের মতো ভক্তি করে। তাদের প্রতি আমাদের তীব্র ঘৃণা। বিশ্বের সকল দেশকে আহ্বান জানাই যেন তারা নীরবতা ভেঙে মজলুম ফিলিস্তিনের পাশে দাঁড়ায়।”

জবি শাখা শিবিরের সেক্রেটারি রিয়াজুল ইসলাম বলেন, বিশ্ব যখন ঘুমানো বর্বর ইসরায়েল বাহিনী তখন নিরহ মানুষদের পাখির মতো হত্যা করে চলছে। পশ্চিমা বিশ্ব সারাদিন শুধু মানবাধিকারের বুলি আওরায় কিন্তু ফিলিস্তিনের মানুষের কথা উঠলেই চুপ হয়ে যায়। ফিলিস্তিনের ওপর যখন হামলা হয়, ফিলিস্তিনের ওপর যখন আঘাত আসে, তখন সে আঘাত এসে লাগে আমাদের বুকে। ফিলিস্তিনের মুক্তি অর্জন করতে হলে আমাদের প্রত্যেককে খালিদ বিন ওয়ালিদ (রা.)-এর মতো গর্জে উঠতে হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এ-প্লাসের মরীচিকা বনাম প্রকৃত শিক্ষা: আমাদের মানসিকতার অবক্ষয়

বর্বর ইসরায়েল কর্তৃক ফিলিস্তানে হামলার প্রতিবাদে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ 

আপডেট সময় ১০:৪০:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫