সংবাদ শিরোনাম ::
মীর শাহে আলমের হাত ধরে বদলে যাচ্ছে শিবগঞ্জের সমাজ ও শিক্ষার মানচিত্র অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয়

ড্রোন উড়িয়ে সার্বিয়ার খোঁজ নিচ্ছে ব্রাজিল?

বিশ্বকাপ ফুটবল ২০ নভেম্বর শুরু হলেও এখনো পর্যন্ত মাঠে গড়ায়নি বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের খেলা। আজ বৃহস্পতিবার দিবাগত রাত ১টায় নিজেদের প্রথম ম্যাচে সার্বিয়ার মুখোমুখি হচ্ছে নেইমার-রিচার্লিসনরা। এ ম্যাচ দিয়েই শুরু হবে সেলেসাওদের বিশ্বকাপ যাত্রা। যদিও ম্যাচের আগে ব্রাজিল এখনো পর্যন্ত নিজেদের প্রথম একাদশ নিয়েই মুখ খোলেনি।

তবে হঠাৎ করেই খবর রটেছে, ব্রাজিল নাকি সার্বিয়ার অনুশীলন মাঠে ড্রোন উড়িয়ে তাদের খবরাখবর রাখছে। কিন্তু সার্বিয়ান কোচ স্টইকভিচ অবশ্য এমন কিছুর আশঙ্কা উড়িয়ে দিয়েছেন।

ড্রোন ঘটনার পুরোটাই মিথ্যা করে স্টইকভিচ বললেন, ‘আমি মনে করি এটা পুরোপুরি ভুল একটা খবর, গুজব। এটা যদি সত্যও হয়, ব্রাজিল যদি সত্যি সত্যিই ড্রোন ওড়ায়, তাহলে আমি মনে করি, তাদের বিশেষ কিছু খুঁজে পাওয়ার সম্ভাবনা খুবই কম।’

সার্বিয়া কোচ স্টইকভিচ অবশ্য ব্রাজিলকে প্রশংসায় ভাসিয়েছেন। জানালেন, ব্রাজিল দুর্দান্ত, বিশ্বের অন্যতম সেরা দল তারা। সার্বিয়ান কোচ বলছিলেন, ‘ব্রাজিল দুর্দান্ত দল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন তারা। দুনিয়ার অন্যতম সেরা দল। আমি মনে করি, ব্রাজিলের দলটি এ মুহূর্তে তাদের সোনালি প্রজন্ম। সার্বিয়ার জন্য খুবই কঠিন একটা ম্যাচ অপেক্ষা করে আছে। প্রতিটা ম্যাচই ০-০ অবস্থায় শুরু হয়, তাই আমাদের সুযোগ থাকবে জেতার। তবে এটা বলতে পারি আমরা কাউকে ভয় পাই না।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মীর শাহে আলমের হাত ধরে বদলে যাচ্ছে শিবগঞ্জের সমাজ ও শিক্ষার মানচিত্র

ড্রোন উড়িয়ে সার্বিয়ার খোঁজ নিচ্ছে ব্রাজিল?

আপডেট সময় ০২:৩২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০২২