ঢাকা ০২:২৫ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্যা মোকাবিলায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেলকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী আর্জেন্টিনার বিপক্ষে নামার আগে সেরা খেলোয়াড়কে হারাল সুইজারল্যান্ড ফরিদপুরে বাসচাপায় নিহত ৪ ‘জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে’ : ব্রাহ্মণপাড়ায় এমপি জসিম উদ্দিন প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর অর্থনৈতিক সম্ভাবনার নতুন দিগন্ত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের টিকিটের দামে ধস ভেনেজুয়েলায় নি’হ’তে’র সংখ্যা ৪ হাজার ছাড়াল এবার শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৪৭ লাখ টাকা

খুলনা বিশ্ববিদ্যালয়ে কুয়েট হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে খুলনা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে। ১৮ ফেব্রুয়ারি রাত সাড়ে ১১টার দিকে বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে হাদি চত্বরে জড়ো হন। এরপর তারা শহীদ মীর মুগ্ধ তোরণে এসে সমাবেশ করেন।

বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা ‘কুয়েটে যখন রক্ত ঝরে আবরার তোমায় মনে পড়ে’, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘সন্ত্রাসীদের চামড়া, তুলে নেব আমরা’সহ নানা স্লোগান দিয়ে প্রতিবাদ জানান। তারা হামলার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের গ্রেপ্তার এবং আইনের আওতায় আনার দাবি করেন।

বিশ্ববিদ্যালয়ের বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিসিপ্লিনের শিক্ষার্থী তামিম বলেন, “কুয়েটের শিক্ষার্থীদের ওপর হামলা অত্যন্ত ন্যক্কারজনক। আমরা চাই ছাত্র রাজনীতি মুক্ত একটি বিশ্ববিদ্যালয় এবং হামলাকারীদের বিচার নিশ্চিত করা হোক।”

ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের শিক্ষার্থী ফারদিন দীপন বলেন, “কুয়েটের সিদ্ধান্ত নিতে শিক্ষার্থীদের অধিকার আছে, বহিরাগত সন্ত্রাসীদের এতে হস্তক্ষেপের কোনো অধিকার নেই। প্রশাসনকে দ্রুত সন্ত্রাসীদের শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবি জানাই।”

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বন্যা মোকাবিলায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী

খুলনা বিশ্ববিদ্যালয়ে কুয়েট হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

আপডেট সময় ১১:০৮:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫