নওগাঁর ধামইরহাটে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পর্যায়ে বাস্তবায়িত ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতিশীলতা আনয়ন শীষক প্রশিক্ষণ ও সামাজিক নিরাপত্তা কার্যক্রমে মোবাইল ব্যাংকিংও উপকারভোগীদের সচেতনতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
১৮ ফেব্রুয়ারি বেলা ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ ও সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় পরিচালক ও যুগ্মসচিব সৈয়দ মোস্তাক হাসান।সচেতনতা শীর্ষক সেমিনারে ভাতা ভোগীদের সচেতনতা বৃদ্ধিতে এজেন্ট ব্যাংকিং নগদ এর নিরাপত্তা বিষয়ক আলোচনা, ভাতা ভোগীদের নিজ নামের সিমকার্ডে অ্যাকাউন্ট খোলা.
লক্ষ্যভুক্ত জনগোষ্ঠীর আর্থ সামাজিক উন্নয়
সামাজিক নিরাপত্তা বিধান, পরিবার ও সমাজে মর্যাদা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ের উপর আলোচনায় অংশ নেন ইউপি চেয়ারম্যান, ভাতাভোগী, গ্রাম কমিটির সভাপতি-সম্পাদিকা, গণমাধ্যমকর্মীগণ। নগদ এজেন্ট ও
এ সময় উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক নুর মোহাম্মদ, সহকারি পরিচালক গওছল আজম, সমাজসেবা অফিসার এ টি এম ফসিউল আলম, বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি রিফাতুল হাসান চৌধুরী সৈকত, সাজিদ বিল্লাহ, ইউপি চেয়ারম্যান এ টি এম বদিউল আলম, আলহিল মাহমুদ চৌধুরী, ইসমাইল হোসেন মোস্তাক, গেলাম কিবরিয়া, মাহফুজুল আলম লাকী, প্যানেল চেয়ারম্যান আবু জাফর, ধামইরহাট প্রেস ক্লাবের সদস্য সচিব বরেন্দ্রভূমির ইতিহাস ঐতিহ্য বিষয়ক গবেষক ও লেখক অধ্যাপক মো. আব্দুর রাজজাক রাজু, নগদ এজেন্ট মো. রাব্বি হোসেন প্রমুখ।
মো আব্দুর রাজজাক রাজু ধামইরহাট (নওগাঁ) 






















