ঢাকা ০২:২৬ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্যা মোকাবিলায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেলকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী আর্জেন্টিনার বিপক্ষে নামার আগে সেরা খেলোয়াড়কে হারাল সুইজারল্যান্ড ফরিদপুরে বাসচাপায় নিহত ৪ ‘জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে’ : ব্রাহ্মণপাড়ায় এমপি জসিম উদ্দিন প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর অর্থনৈতিক সম্ভাবনার নতুন দিগন্ত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের টিকিটের দামে ধস ভেনেজুয়েলায় নি’হ’তে’র সংখ্যা ৪ হাজার ছাড়াল এবার শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৪৭ লাখ টাকা

কুয়েট শিক্ষার্থীদের ওপর নৃশংস হামলার প্রতিবাদে জবিতে বিক্ষোভ মিছিল

  • জবি প্রতিনিধি
  • আপডেট সময় ১০:৫৮:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
  • ৬৩০ বার পড়া হয়েছে

কুয়েটের সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রদল কর্তৃক নৃশংস হামলার প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে।

১৮ ফেব্রুয়ারি (মঙ্গলবার) রাত ৮টা ৩০ মিনিটে ক্যাম্পাসের শান্ত চত্বরে থেকে মিছিল শুরু হয়। এরপর এটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক হয়ে ভিক্টোরিয়া পার্ক প্রদক্ষিণ করে পুনরায় শান্ত চত্বরে এসে শেষ হয়।

এসময় শিক্ষার্থীরা ‘ছাত্রদলের গুন্ডামী, বন্ধ করো বন্ধ করতে হবে’, ‘কুয়েটিয়ান ভয় নাই, জুলাই-আগস্ট ভুলিনাই’, ‘শিক্ষা ও দমন পীড়ন, একসাথে চলেনা’ ইত্যাদি স্লোগান দেন।

এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জবি শাখার আহ্বায়ক মাসুদ রানা বলেন, “সরকার বলেছিলো ছাত্ররাজনীতি সংস্কার করবে, কিন্তু সেটি করা হয়নি। এরই ফলস্বরূপ আজকে কুয়েটে সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রদল নৃশংস সন্ত্রাসী হামলা চালিয়েছে। যদি এই সন্ত্রাস বন্ধ না হয়, তাহলে ছাত্রদলের অবস্থাও একই হবে। আমরা শহীদ আবু সাইদের উত্তরসূরি, আমরা শহীদ মুগ্ধের উত্তরসূরি। ক্যাম্পাসে ছাত্ররাজনীতির আধিপত্য গড়তে দেব না।”

তিনি সরকারকে অবিলম্বে ছাত্ররাজনীতি সংস্কার কমিশন গঠনের আহ্বান জানান।

মেহেদি হাসান বলেন, “আজ যদি আপনি জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করতে না পারেন, তাহলে ভবিষ্যতে আপনার ওপরও একই অবস্থা আসতে পারে। সময় থাকতে সংশোধন হয়ে যান।”

ইসলামী ছাত্র আন্দোলন জবি শাখার সাধারণ সম্পাদক আশিকুর রহমান বলেন, “বড় বড় রামদা দিয়ে সাধারণ শিক্ষার্থীদের ওপর যারা হামলা চালায়, তাদের সঙ্গে সন্ত্রাসী ছাত্রলীগের কোনো পার্থক্য নেই।”

এদিকে, শিক্ষার্থীরা দ্রুত দোষীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বন্যা মোকাবিলায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী

কুয়েট শিক্ষার্থীদের ওপর নৃশংস হামলার প্রতিবাদে জবিতে বিক্ষোভ মিছিল

আপডেট সময় ১০:৫৮:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫