ঢাকা ১১:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

দেশ গড়ার মিছিলে শামিল না হলে ২৪ এর রাজাকার বলে চিহ্নিত হবে ছাত্রদল-বিএনপি: তৌহিদ সিয়াম

  • জাবি প্রতিনিধি,
  • আপডেট সময় ১১:০৫:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
  • ৭৩৭ বার পড়া হয়েছে

‘আপনারা গণমানুষের রাজনীতি করুন, ছাত্রসমাজের পাশে থাকেন, নতুন বাংলাদেশ গড়ার মিছিলে শামিল হোন অন্যথায় আমরা আপনাদেরকে চব্বিশের রাজাকার বলে চিহ্নিত করবো৷’ এমনটাই মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাবি শাখার সদস্য সচিব তৌহিদ মোহাম্মদ সিয়াম৷

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীদের উপর ছাত্রদলের হামলার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বিক্ষোভ-মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন৷

তিনি আরও বলেন, ক্ষমতায় না গিয়ে একটি দল যে সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে তাতে আমরা আভাস পাই ক্ষমতায় গেলে তারা কতটা ভয়ংকর হয়ে উঠতে পারে। হাসিনার মতো স্বৈরাচারকে আমরা মাত্র ৩৬ দিনে বিদায় করেছি আর ছাত্রদল নামক সন্ত্রাসী গোষ্ঠীকে, বিএনপি নামক সন্ত্রাসী গোষ্ঠীকে হটাতে ৩৬ মিনিট ও সময় নেব না। জুলাই অভ্যুত্থানে বিএনপি ও ছাত্রদলের ভূমিকা আছে আমরা স্বীকার করি। তাই আমরা তাদের মনে করিয়ে দিতে চাই আপনারা মনে রাখবেন ছাত্রসমাজ একত্রিত হলে পরিস্থিতি কতটা ভয়ংকর হতে পারে।

মিছিল শেষে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষার্থী সুয়াইব হাসানের সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বক্তব্য রাখেন।

সংক্ষিপ্ত সমাবেশে সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী নাইদ হাসান ইমন বলেন, “কুয়েটে ছাত্রদল বহিরাগতের সহায়তায় যে হামলা চালিয়েছে তা সম্পূর্ণ ছাত্রলীগের স্টাইলে হামলা। আমরা এখনো তাদের হাতে দেশ তুলে দেই নাই। আমরা এখনো মাঠে আছি।

গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলনের আহ্বায়ক আব্দুর রশিদ জিতু বলেন, কুয়েটে যখন আমার ভাইদের রক্তাক্ত ছবি দেখি, তখন আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। একটি ক্ষমতালোভী দল তাদের পেশিশক্তির রাজনীতি করার জন্য শিক্ষার্থীদের সুষ্ঠু পরিবেশ নষ্ট করে আজকে তাদের ক্ষমতা চর্চার প্রথম ধাপ তারা মানুষের নিকট উপস্থাপন করেছে। আপনাদেরকে বলতে চাই, আপনারা যদি আপনাদের এই ঘৃণিত কর্মকাণ্ড চালু রাখেন তাহলে আপনাদেরকেও লীগের মত বিতাড়িত করতে আমরা বিন্দুমাত্র সময় নিবোনা। আজ শিক্ষার্থীরা সন্ত্রাসী হামলায় আহত হলেও একটি মহল নিশ্চুপ, আজ তাদের চেতনায় আঘাত লাগেনি, সেই বিশেষ মহলকে পক্ষপাতিত্বের রাজনীতি থেকে ফিরে আসার আহ্বান করবো।যেখানেই অন্যায় হবে সেখানেই আমাদের প্রতিবাদ অব্যাহত থাকবে। আমরা হুঁশিয়ারি করে বলে দিতে চাই, যদি ছাত্রদল কর্তৃক আর একজন ছাত্র বা শিক্ষকের রক্ত ঝরে, আপনাদের পরিণতি লীগের চেয়ে খারাপ হবে। অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান করবো আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারী সন্ত্রাসীদের বিচারের আওতায় আনতে হবে।

প্রসঙ্গত মঙ্গলবার কুয়েট ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এসময় তাদের সাথে শাখা ছাত্রদল ও বিএনপির স্থানীয় নেতাকর্মীদের সাথে সংঘর্ষ হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

দেশ গড়ার মিছিলে শামিল না হলে ২৪ এর রাজাকার বলে চিহ্নিত হবে ছাত্রদল-বিএনপি: তৌহিদ সিয়াম

আপডেট সময় ১১:০৫:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫