ঢাকা ১১:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

কুয়েটে হামলার প্রতিবাদে কুবিতে বিক্ষোভ মিছিল 

  • কুবি প্রতিনিধি: 
  • আপডেট সময় ১১:০২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
  • ৭০৯ বার পড়া হয়েছে

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষার্থীদের ওপর ছাত্রদল কর্তৃক হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) একদল শিক্ষার্থী।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে নয়টার দিকে ক্যাম্পাস গেট থেকে মিছিলটি শুরু হয়ে বিজয় ২৪ হলের সামনের এসে শেষ হয়।

এসময় শিক্ষার্থীরা মিছিলে ‘একাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার’, ‘চব্বিশের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার’, ‘বায়ান্নর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার’, ‘রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’, ‘কুয়েটে হামলা কেন? প্রশাসন জবাব চাই’ সহ বিভিন্ন স্লোগান দেন।

এসময় বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের গণিত বিভাগের শিক্ষার্থী মো. হান্নান রহিম বলেন, ‘আজকে কুয়েটে সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। বাংলাদেশের প্রশাসনকে তদন্ত করে দ্রুততম সময়ের মধ্যে এর বিচার নিশ্চিত করতে হবে। আজকে ছাত্রদল যে লিখিত বিবৃতি দিছে তাতে তারা উল্লেখ করছে ছাত্রদলের ওপর হামলা করা হয়েছে। এটা অত্যন্ত হাস্যকর এবং ছাত্রলীগের মতো কার্যকলাপ। আমি ছাত্রদলের ভাইদের বলতে চাই আপনারা ছাত্রলীগের পথে হাঁটবেন না।’

তিনি আরও বলেন, ‘আমরা ছাত্রলীগকে দেশছাড়া করেছি। আপনারাও যদি তাদের পথে হাঁটেন তাহলে আপনাদেরকেও বিতাড়িত করতে দ্বিধাবোধ করবো না। কুয়েটের শিক্ষার্থীদের ওপর হামলার বিচার না করলে সাধারণ শিক্ষার্থীরা মাঠ ছাড়বে না।’

বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাকিব হোসাইন বলেন, ‘ছাত্র রাজনীতির সংস্কার না হলে বিশ্ববিদ্যালয়ে কোনো ছাত্ররাজনীতি চলবে না। অন্যথায় ক্যাম্পাসে এরকমই হামলা, সন্ত্রাসী কার্যক্রম চলতে থাকবে। আমি ছাত্র ভাইদের উদ্দেশ্যে বলব, আপনারা যদি জুলাই অভ্যুত্থানের স্প্রিরিট ধরে রাখতে চান তাহলে বাংলাদেশের কোনো ক্যাম্পাসে কোনো দল যেন লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি না করতে পারে।’

উল্লেখ্য, ১৮ ফেব্রুয়ারি দুপুরে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েটে) ছাত্র রাজনীতি বন্ধের দাবি জানালে ছাত্রদল কর্তৃক হামলার শিকার হন শিক্ষার্থীরা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

কুয়েটে হামলার প্রতিবাদে কুবিতে বিক্ষোভ মিছিল 

আপডেট সময় ১১:০২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫