ঢাকা ০৯:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্যা মোকাবিলায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেলকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী আর্জেন্টিনার বিপক্ষে নামার আগে সেরা খেলোয়াড়কে হারাল সুইজারল্যান্ড ফরিদপুরে বাসচাপায় নিহত ৪ ‘জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে’ : ব্রাহ্মণপাড়ায় এমপি জসিম উদ্দিন প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর অর্থনৈতিক সম্ভাবনার নতুন দিগন্ত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের টিকিটের দামে ধস ভেনেজুয়েলায় নি’হ’তে’র সংখ্যা ৪ হাজার ছাড়াল এবার শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৪৭ লাখ টাকা

সন্ত্রাসী ছাত্রলীগের বিচার কই? প্রশ্ন ববি শিক্ষার্থীদের

নানা দিকে মোড় নিচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীদের আন্দোলন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংকট এবং প্রশাসনের দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে তারা রাজপথে নেমেছেন। রাজপথে শিক্ষার্থীদের মানববন্ধন কর্মসূচিতে “সন্ত্রাসী ছাত্রলীগের বিচার কই?” সহ বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করতে দেখা যায়।
মঙ্গলবার (তারিখ) দুপুর ১২টায় শিক্ষার্থীরা ঢাকা-কুয়াকাটা মহাসড়কে মানববন্ধন করেন এবং পরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচতলায় অনড় কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে শিক্ষার্থীরা বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে দাঁড়ান, যেখানে লেখা ছিল—
‘শিক্ষক সংকট কেন?’
‘ক্লাসরুম সংকট কেন?’
‘মেডিকেলে ওষুধ কই?’
‘এক সেমিস্টারে এক বছর কেন?’
‘আবাসিক হলে আসন বরাদ্দ কই?’
‘পরিবহণ সংকট কেন?’
‘শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা কেন?’
‘বাকস্বাধীনতায় হস্তক্ষেপ কেন?’
‘সন্ত্রাসী ছাত্রলীগের বিচার কই?’
শিক্ষার্থীদের দাবি, বর্তমান উপাচার্য ড. শুচিতা শরমিন দায়িত্ব নেওয়ার ছয় মাস পার হলেও কোনো দৃশ্যমান উন্নয়ন হয়নি। বরং তিনি প্রশাসনের সুবিধাভোগীদের সহায়তা করে শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলন দমনের চেষ্টা করছেন।
এদিকে, শিক্ষার্থীদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে পিরোজপুরের নেছারাবাদে অনুষ্ঠিত এক স্কুলের ৯০তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় উপাচার্যের প্রধান অতিথি হওয়ার বিরোধিতা করে মানববন্ধন ও বিক্ষোভ করেছে সাধারণ শিক্ষার্থীরা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক সুজয় শুভ বলেন,
“বিশ্ববিদ্যালয়ে আমরা কারও ব্যক্তিগত রেষারেষি দেখতে আসিনি। প্রশাসনকে শিক্ষার্থীদের স্বার্থে কাজ করতে হবে। শিক্ষার্থীরা হয়তো উত্তেজিত হয়ে ভিসির গেট ভেঙেছে, কিন্তু এজন্য তাদের বিরুদ্ধে মামলা দিয়ে শাস্তি দেওয়া অন্যায়। আমরা মামলার প্রত্যাহার চাই।”
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল মহানগরের আহ্বায়ক ও আইন বিভাগের শিক্ষার্থী শাহেদুল ইসলাম শাহেদ বলেন,
“শিক্ষার্থীদের দাবি উপেক্ষা করে প্রশাসন দায়িত্ব এড়াতে পারে না। বিগত এক সপ্তাহ ধরে আন্দোলন চললেও প্রশাসন কোনো কার্যকর উদ্যোগ নেয়নি। আমরা চাই, দ্রুত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধান করা হোক।”
শিক্ষার্থীদের আন্দোলন চলমান রয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বন্যা মোকাবিলায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী

সন্ত্রাসী ছাত্রলীগের বিচার কই? প্রশ্ন ববি শিক্ষার্থীদের

আপডেট সময় ১০:৪৮:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫