কিশোরগঞ্জের হোসেনপুরে আলোকিত সামাজিক সংঘ এন্ড পাঠাগার এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। গতকাল সোবমার উপজেলার কুড়িমারা গ্রামে স্বাস্থ্যসেবা উন্নয়নে আলোকিত সামাজিক সংঘের কার্যালয়ে ৫নং শাহেদল ইউপি চেয়ারম্যান ফিরোজ উদ্দিন মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন। আলোকিত সামাজিক সংঘের সভাপতি প্রভাষক মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে বক্তব্য রাখেন হোসেনপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মোফাজ্জল হক, সংঘের সাধারন সম্পাদক মাওলানা জুনায়েদ, শফিউল্লাহ কাড়ার। এ সময় উপস্থিতি ছিলেন সংঘের সদস্য মুখলেসুর রহমান, আবুল কালাম,মোঃ সোহেল মিয়া, সাজ্জাদ হোসেন, মাওলানা নাজমুল হক ,বিল্লাল হোসেন, আলামিন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। দিনব্যাপী মেডিকেল ক্যাম্পে ডাঃ মাজহারুল হক তানিম (এমবিবিএস), ডাঃ শাহিন সুলতানা মিরা (এমবিবিএস) ৩৫০ জন্য রোগীকে চিকিৎসা সেবা প্রদান করে।
সংবাদ শিরোনাম ::
হোসেনপুরে আলোকিত সামাজিক সংঘের ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন
-
রফিকুল ইসলাম, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি - আপডেট সময় ১০:৩৯:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
- ৬৭১ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ























