বিএনপির চেয়ারপার্সন এর উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, এ সরকার সংস্কার নামে বিলম্ব না করে যে ম্যাপ দেখিয়েছেন সেখানে যাওয়ার পথ দেখিয়ে দেন। আমরা অপেক্ষা করছি ধানের শীষে ভোট দেওয়ার জন্য। দেরি হলে আওয়ামী লীগ আবার ষড়যন্ত্র শুরু করবে। বিশেষ বাহিনী অনুরোধে ছাত্ররা নতুন দল গঠন করা পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদ দল অপেক্ষা করবে না। আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে কুমিল্লা নগরীর কান্দিরপাড় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরো বলেন,দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি,আইনশৃঙ্খলার অবনতি ও দ্রুত সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে এ জনসভার আয়োজন করে কুমিল্লা দক্ষিন জেলা বিএনপি। এসময় সমাবেশে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রিয় বিএনপির সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া, বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রিয় বিএনপির ত্রাণ ও পুনঃবাসন সম্পাদক আমিন উর রশিদ ইয়াছিন, শিল্প বিষয়ক সম্পাদক মোঃ আবুল কালাম, সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া। কুমিল্লা দক্ষিন জেলা বিএনিপর আহবায়ক জাকারিয়া তাহের সুমন এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন দক্ষিন জেলা বিএনিপর সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, মহানগর বিএনপির আহবায়ক উৎবাতুল বারী আবু, সদস্য সচিব ইউইসুফ মোল্লা টিপুসহ অন্যরা।
সংবাদ শিরোনাম ::
বিশেষ বাহিনী অনুরোধে ছাত্রদের নতুন দল – জয়নুল আবেদিন ফারুক
-
মোঃ মাহফুজ আনোয়ার, জেলা প্রতিনিধি কুমিল্লা - আপডেট সময় ০৭:২৬:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
- ৬৫১ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ























