কুমিল্লার দাউদকান্দিতে ঘন কুয়াশার কারণে যাত্রীবাহী বাস, ট্রাক ও মাইক্রোবাসসহ ৮টি যানবাহনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার জিংলাতলী থেকে আমিরাবাদ মোড় পর্যন্ত তিন কিলোমিটারের মধ্যে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার ভোরে ও সকালে ঘন কুয়াশার কারণে দাউদকান্দির আমিরাবাদ এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে। সংঘর্ষে আরেকটি যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি। দুর্ঘটনাকবলিত যানবাহনগুলোর মধ্যে অন্তত ৪ টি বাস, দুটি ট্রাক, একটি মাইক্রোবাস এবং একটি প্রাইভেটকার রয়েছে। প্রতিটি দুর্ঘটনায় যাত্রীরা গুরুতর আহত না হলেও যানবাহনের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা গেছে। আব্দুল রশিদ চৌধুরী নামে এক স্থানীয় বাসিন্দা জানান, ভোরে মহাসড়কে ঘন কুয়াশার কারণে অল্প দূরত্বের কিছুই দেখা যাচ্ছিল না। যাত্রীবাহী বাস, মাইক্রোবাস ও অন্যান্য গাড়ীগুলোর একটার সাথে আরেকটা ধাক্কা লাগে। তবে কেউ মারা যায়নি। দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আফসার জানান, ঢাকামুখী লেনে বেশির ভাগ দুর্ঘটনা ঘটেছে। কুয়াশার কারণে এসব দুর্ঘটনা ঘটে। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ র্যাকার নিয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেছে। দূর্ঘটনায় কবলিত গাড়ীগুলো সরানোর কাজ চলছে।
সংবাদ শিরোনাম ::
দাউদকান্দিতে ঘন কুয়াশায় ৮ যানবাহনের সংঘর্ষ আহত ১৫
-
সাবের আব্দুল্লাহ - আপডেট সময় ০৫:৩৫:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
- ৬৪১ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ























