ঢাকা ০৫:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

দোয়ারাবাজার মাস্টার পাড়া সুরমা নদীর তীর সংরক্ষণ প্রকল্পে ফাটল

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মাস্টার পাড়ায় শতকোটি টাকা ব্যয়ে সুরমা নদীর তীর সংরক্ষণ কাজের বিভিন্ন স্থানে ফাটল দেখা দেওয়ায় ভাঙন আতংকে দিন কাটাচ্ছেন মাস্টার পাড়া, মাঝের গাঁও ও মুরাদপুর গ্রামের অধিকাংশ জনগণ।
সোমবার (১৮-ফেব্রুয়ারী) সুরমা নদীর তীর সংরক্ষণ কাজ সরেজমিনে উপস্থিত হয়ে দেখা যায় মাস্টার পাড়া আলী মাস্টারের বাসার সামনে নদীর তীর সংরক্ষণ কাজে ফাটল দেখা দিয়েছে। এছাড়াও মাঝের গাঁও, মুরাদপুর অংশের বিভিন্ন স্থানে ফাটল রয়েছে।
স্থানীয় বাসিন্দা একরামুল হাসান বলেন, পানি উন্নয়ন বোর্ডের দায়সারা কাজ বলেই এক বছরের মধ্যে নদীর তীর সংরক্ষণ কাজের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। স্থানীয় ইউপি সদস্য এরশাদুর রহমান (এশাদ) জানান, নদীর তীর সংরক্ষণ কাজে জিও ব্যাগ ফেলার সময় সঠিক ভাবে ব্লক ও জিও ব্যাগ ফেলা না হওয়ার কারণে আজ বিভিন্ন স্থানে ফাটল ধরেছে।

পাউবো’র উপসহকারী প্রকৌশলী (এসও) সাদ্দাম হোসেন বলেছেন, এ বিষয়ে জেলা অফিসকেও অবহিত করেছি। ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে আলোচনা করে দ্রুত সময়ের মধ্যে সংষ্কার করে দেওয়া হবে।

বারবার ফোন করেও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদারের সাথে যোগাযোগ করা যায়নি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

দোয়ারাবাজার মাস্টার পাড়া সুরমা নদীর তীর সংরক্ষণ প্রকল্পে ফাটল

আপডেট সময় ০৩:৫৯:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫