ঢাকা ১১:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্যা মোকাবিলায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেলকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী আর্জেন্টিনার বিপক্ষে নামার আগে সেরা খেলোয়াড়কে হারাল সুইজারল্যান্ড ফরিদপুরে বাসচাপায় নিহত ৪ ‘জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে’ : ব্রাহ্মণপাড়ায় এমপি জসিম উদ্দিন প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর অর্থনৈতিক সম্ভাবনার নতুন দিগন্ত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের টিকিটের দামে ধস ভেনেজুয়েলায় নি’হ’তে’র সংখ্যা ৪ হাজার ছাড়াল এবার শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৪৭ লাখ টাকা

মির্জাপুরে ডেবিল হান্ট অপারেশনে উপজেলা আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার

টাঙ্গাইলের মির্জাপুরে ডেবিল হান্ড অপারেশনে উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক মীর লতিফকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে উপজেলার আজগানা ইউনিয়নের আজগানা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মীর লতিফ উপজেলার আজগানা গ্রামের মীর ছাত্তারে ছেলে।

জানা গেছে, গত ৪ আগস্ট ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন গোড়াই হাইওয়ে থানার সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে পুলিশের ছররা গুলিতে গোড়াই ইউনিয়নের লালবাড়ি গ্রামের হিমেলের দুচোখ অন্ধ হয়। এঘটনার পর হিমেলের মা নাছিমা বেগম টাঙ্গাইল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মির্জাপুর আমলী আদালতে পুলিশ, সাংবাদিক ও আওয়ামী লীগ নেতাসহ ১০০ জনের নাম উল্লেখ এবং ৪০০ থেকে ৫০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন। ওই মামলার অজ্ঞাতনামা আসামি হিসেবে মীর লতিফকে গ্রেপ্তার করা হয়েছে।

ডেবিল হান্ড অপারেশনে এ পর্যন্ত এ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন বলেন, হিমেলের মার করা মামলার তদন্তে গ্রেপ্তার উপজেলা আওয়ামীলীগ নেতা মীর লতিফের সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দুপুরে টাঙ্গাইল আদালতে হাজির করা হলে বিচারক তাকে জেল হাজতে পাঠায়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বন্যা মোকাবিলায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী

মির্জাপুরে ডেবিল হান্ট অপারেশনে উপজেলা আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার

আপডেট সময় ১১:৩৫:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫