ঢাকা ০৯:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্যা মোকাবিলায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেলকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী আর্জেন্টিনার বিপক্ষে নামার আগে সেরা খেলোয়াড়কে হারাল সুইজারল্যান্ড ফরিদপুরে বাসচাপায় নিহত ৪ ‘জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে’ : ব্রাহ্মণপাড়ায় এমপি জসিম উদ্দিন প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর অর্থনৈতিক সম্ভাবনার নতুন দিগন্ত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের টিকিটের দামে ধস ভেনেজুয়েলায় নি’হ’তে’র সংখ্যা ৪ হাজার ছাড়াল এবার শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৪৭ লাখ টাকা

পাংশা শিল্প ও বণিক সমিতির নির্বাচনে বিলবোর্ডে পোস্টার ছেয়ে গেছে সারা শহর

আগামী ২২ ফেব্রুয়ারি পাংশা শিল্প ও বণিক সমিতির নির্বাচনের ভোটগ্রহণ। এ নির্বাচনে সভাপতি-সাধারণ সম্পাদক পদসহ ১১টি পদে মোট ৩৮জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রচার-প্রচারণায় পোস্টার বিলবোর্ডে ছেয়ে গেছে পুরো শহর। কখনো প্রার্থী নিজে আবার কখনো প্রার্থীর পক্ষে সমর্থিত লোকজন দল বেঁধে প্রচার-প্রচারণা চালাচ্ছেন। চায়ের দোকানসহ বিভিন্ন আড্ডায় চলছে ভোটের হিসাব-নিকাশ। নির্বাচন পরিচালনা কমিটির বিধি নিষেধ অনুযায়ী নির্বাচনে কোন মাইকিং প্রচারণা নেই। সাধারণ মানুষ এটিকে ইতিবাচক সিদ্ধান্ত বলে অভিমত ব্যক্ত করেছেন। নির্বাচনের দিনক্ষণ যতই এগিয়ে আসছে বিভিন্ন আড্ডা বা আলোচনায় প্রার্থীদের নিয়ে চুলচেরা বিশ্লেষণ ততই জোড়ালো হচ্ছে।
জানা যায়, নির্বাচনে সভাপতি পদে ২জন- মো. বাহারাম হোসেন সরদার (চাকা) ও কে.এ. দানিয়েল সিপার (ছাতা), সহ-সভাপতি পদে ৪জন- মো. আব্দুল খালেক মাস্টার (বই), মো. ইউসুফ আলী মন্ডল (আম), মো. আইয়ুব আলী খান (হাত পাখা) ও আব্দুর রাজ্জাক রাজা (গোলাপ ফুল), সাধারণ সম্পাদক পদে ৪জন- মো. দেলোয়ার সরদার (গরুর গাড়ী), মোহাম্মদ আলী আজাদ (সাইকেল), নবীন বিশ্বাস (আনারস) ও জাহিদুল ইসলাম জাহিদ (মোরগ), সহ-সাধারণ সম্পাদক পদে ৫জন- মো. আলমগীর খান (টেলিভিশন), আমিরুল ইসলাম নয়ন (রিক্সা), সাদেকুর রহমান (টেবিল), সিরাজুল ইসলাম (টেবিল ঘড়ি) ও গৌতম কুমার বসাক (টেলিফোন), কোষাধ্যক্ষ পদে ৩জন- মো. সাইফুল ইসলাম (মই), কামাল মিয়া (মোটর সাইকেল) ও গোবিন্দ কুমার কুন্ডু (মাছ), দপ্তর সম্পাদক পদে ২জন- শ্যামল কুমার সাহা (চশমা) ও মো. তোফাজ্জেল হোসেন (দোয়াত কলম), প্রচার সম্পাদক পদে ২জন- মো. দেলোয়ার হোসেন খান (হরিণ) ও আবুল কালাম মুন্সী (জগ), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ৪জন- মো. আব্দুল কুদ্দুস খান (ব্যাট), আরিফুল ইসলাম সুমন
(ফুটবল) ও মোবারক হোসেন (লাটিম), ইসলাম ধর্মীয় সম্পাদক পদে ৪জন- মো. মনিরুল ইসলাম (কলম), আবু সালেহ মো. মেজবাহ উদ্দিন (টুপি), শামীম বিশ্বাস (পাঞ্জাবী) ও জাহাঙ্গীর আলম (মোবাইল ফোন), সনাতন ধর্মীয় সম্পাদক পদে ৩জন- সুমন কুমার দাস (বক), রতন কুমার দে (বেহালা) ও মোহনলাল আগরওয়ালা (কাঁচি), কার্যনির্বাহী সদস্য পদে ৬জন- ফরহাদ শেখ (দোলনা), মাহাবুব হোসেন (জিরাফ), আব্বাস উদ্দিন (বোতল), রাশিদুল ইসলাম (একতারা), আব্দুল আলিম (বালতি) ও নাঈমুর রহমান দুর্জয় (টিউবয়েল) প্রতীক নিয়ে নির্বাচনী প্রচারণায় নেমেছেন।
নির্বাচন পরিচালনা কমিটির সদস্য, পাংশা সরকারি কলেজের ইংরেজী বিভাগের সাবেক সহকারী অধ্যাপক মো. আবুল কাশেম, ভূগোল বিভাগের সাবেক সহকারী অধ্যাপক মো. আমজাদ হোসেন ও পাংশা সরকারি কলেজ শিক্ষক পরিষদের সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ তোজাম্মেল হোসেন বলেন, আগামী ২২ ফেব্রুয়ারি পাংশা শিল্প ও বণিক সমিতির নির্বাচনের ভোটগ্রহণ। পাংশা পৌরসভা ভবনে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনায় তারা বদ্ধপরিকর। এ লক্ষ্যে তারা পরস্পর সমন্বয়ের মাধ্যমে কাজ করছেন।
প্রসঙ্গত ঃ সর্বশেষ ২০১১ সালের ২২ মে পাংশা শিল্প ও বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বন্যা মোকাবিলায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী

পাংশা শিল্প ও বণিক সমিতির নির্বাচনে বিলবোর্ডে পোস্টার ছেয়ে গেছে সারা শহর

আপডেট সময় ০৭:৩৭:২৬ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫