ঢাকা ০৮:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্যা মোকাবিলায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেলকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী আর্জেন্টিনার বিপক্ষে নামার আগে সেরা খেলোয়াড়কে হারাল সুইজারল্যান্ড ফরিদপুরে বাসচাপায় নিহত ৪ ‘জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে’ : ব্রাহ্মণপাড়ায় এমপি জসিম উদ্দিন প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর অর্থনৈতিক সম্ভাবনার নতুন দিগন্ত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের টিকিটের দামে ধস ভেনেজুয়েলায় নি’হ’তে’র সংখ্যা ৪ হাজার ছাড়াল এবার শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৪৭ লাখ টাকা

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর এর নাম বহাল রাখার দাবিতে স্মারকলিপি

রংপুরের উচ্চশিক্ষার বাতিঘর ‘বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর’ (বেরোবি) নাম পরিবর্তনের পাঁয়তারা নিয়ে উত্তাল হয়ে উঠেছে শিক্ষাঙ্গন। সম্প্রতি কিছু শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন নাম ‘রংপুর বিশ্ববিদ্যালয়’ পুনঃস্থাপনের দাবি জানাচ্ছে, যা বিতর্কের জন্ম দিয়েছে।

তাদের দাবি, বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে বিশ্ববিদ্যালয়ের নামকরণ করা হয়েছে, তাই সেটি পরিবর্তন করে ‘রংপুর বিশ্ববিদ্যালয়’ রাখা উচিত। তবে বিপরীত মত পোষণ করে সাধারণ শিক্ষার্থীরা বলছেন, বেগম রোকেয়া শুধু ব্যক্তি নন, তিনি এই অঞ্চলের গৌরব। তার নামে বিশ্ববিদ্যালয়ের নামকরণ হওয়ায় এটি বৈশ্বিক পরিচিতি পেয়েছে এবং নারীর মুক্তি ও শিক্ষার প্রতীকে পরিণত হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী রাকিব বলেন “বেগম রোকেয়া শুধু রংপুরের নন, তিনি সমগ্র উপমহাদেশের নারী জাগরণের অগ্রদূত। তার নাম মুছে ফেলার চেষ্টা আমাদের ইতিহাস ও সংস্কৃতির ওপর আঘাত।”

এদিকে, শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী এই নাম পরিবর্তনের দাবিকে ইন্ধন দিচ্ছে, যারা বেগম রোকেয়ার ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করতে চাইছে। একইসঙ্গে তারা এটিকে সাম্প্রতিক গণঅভ্যুত্থানের সঙ্গে সংযোগ করে দেখছেন, যেখানে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ শহীদ হয়েছেন। তার আত্মত্যাগ বিশ্ববিদ্যালয়টিকে আরও বেশি পরিচিত করেছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বন্যা মোকাবিলায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর এর নাম বহাল রাখার দাবিতে স্মারকলিপি

আপডেট সময় ০৬:০০:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫