ঢাকা ১০:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

ধামইরহাটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা-প্রাণ গেল পশু চিকিৎসকের

নওগাঁর ধামইরহাটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গ্রাম্য পশু চিকিৎসকের মৃত্যু হয়েছে। ১৬ ফেব্রুয়ারি রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আসাদুজ্জামান রঞ্জু (৩৮) নামের একজন ওই গ্রাম্য পশু চিকিৎসকের মৃত্যু হয়। নিহত পশু চিকিৎসক উপজেলার আলমপুর ইউনিয়নের বস্তাবর গ্রামের আলহাজ্ব ওয়ারেছ আলী মন্ডলের ছেলে।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রবিবার বিকালে ফোনকলে পশু চিকিৎসার দায়িত্বে যাবার পথে উপজেলার মনোহরপুর সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগলে গুরুতর আঘাতপ্রাপ্ত পশু চিকিৎসক আসাদুজ্জামান রঞ্জু। স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত পশু চিকিৎসক ২ মেয়ে সন্তানের জনক ছিলেন। স্বামীকে হারিয়ে দিশেহারা তার স্ত্রীও। ১৭ ফেব্রুয়ারি বাদ জোহর জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন কাজ সম্পন্ন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা যায়। ধামইরহাট থানার ওসি মো. রাইসুল ইসলাম জানান, মৃতের পারিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ দাফনের জন্য স্বজনের নিকট হস্তান্তর করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

ধামইরহাটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা-প্রাণ গেল পশু চিকিৎসকের

আপডেট সময় ০৫:২০:২২ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫