দেশের প্রখ্যাত আলেম মুফতি কেফায়াতুল্লাহ আজহারী
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নীতি, আদর্শে অনুপ্রাণিত হয়ে ফরম পূরণ করে আনুষ্ঠানিকভাবে জমিয়তে যোগদান করেছেন।
আজ ১৭ ফেব্রুয়ারি পুরানাপল্টনস্থ দলীয় কার্যালয়ে এ উপলক্ষে এক যোগদান অনুষ্ঠানে তিনি বলেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য ইসলামী রাজনীতি র ময়দানে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। এক্ষেত্রে আমাদের পূর্বসূরিদের আমানত জমিয়তই উত্তম। উলামায়ে কেরামকে ঐক্যবদ্ধ হয়ে বাতিলের মোকাবেলা করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন জমিয়তের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক, মহাসচিব মাওলানা মনজুরুল ইসলাম আফেন্দি, সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল হাসান সহ অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য যে, মুফতি কেফায়াতুল্লাহ আযহারী হেফাজতে ইসলামের কেন্দ্রীয় প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এবং রাজধানীর উত্তরার জামিয়াতুল মানাহিল আল কওমিয়া এর প্রতিষ্ঠা পরিচালক।
সংবাদ শিরোনাম ::
মুফতি কেফায়াতুল্লাহ আজহারীর জমিয়তে যোগদান
-
মোঃ আরিফুল ইসলাম মুরাদ নেএকোনা জেলা প্রতিনিধিঃ - আপডেট সময় ০২:৩৯:১৯ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫
- ৭১৭ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ























