ঢাকা ০৬:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্যা মোকাবিলায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেলকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী আর্জেন্টিনার বিপক্ষে নামার আগে সেরা খেলোয়াড়কে হারাল সুইজারল্যান্ড ফরিদপুরে বাসচাপায় নিহত ৪ ‘জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে’ : ব্রাহ্মণপাড়ায় এমপি জসিম উদ্দিন প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর অর্থনৈতিক সম্ভাবনার নতুন দিগন্ত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের টিকিটের দামে ধস ভেনেজুয়েলায় নি’হ’তে’র সংখ্যা ৪ হাজার ছাড়াল এবার শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৪৭ লাখ টাকা

পার্বতীপুরে ছাত্র-জনতার তোপের মুখে পড়া ইউএনওকে রাজশাহী কমিশনারের কার্যালয়ে বদলি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীদের আন্দোলনের তোপের মুখে নিজ কার্যালয় ছেড়ে বাসায় বসে দাপ্তরিক কাজ করছিলেন। দিনাজপুরের পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা খাতুনকে বদলি করা হয়েছে।

গতকাল রোববার (১৬ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব মোঃ আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করেছেন। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাঁকে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। প্রজ্ঞাপনে দিনাজপুরের পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা খাতুনকে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।

এ বিষয়ে জাতীয় নাগরিক কমিটির পার্বতীপুর উপজেলা শাখার আহ্বায়ক তারিকুল ইসলাম বলেন, অনিয়ম ও দুর্নীতি বহাল রাখার জন্য আমরা রক্ত ঢেলে দেশকে স্বৈরাচারমুক্ত করিনি। কোনো অবস্থাতেই স্বৈরাচারের দোসর ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের অনিয়ম-দুর্নীতি সহ্য করা হবে না। যেখানেই অনিয়ম দুর্নীতি হবে সেখানেই আমরা প্রতিবাদ গড়ে তুলব।

এর আগে বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ তুলে ইউএনও ফাতেমা খাতুনের অপসারণের দাবিতে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির ব্যানারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়। পরে তাঁরা ইউএনও কার্যালয়ে গিয়ে তাঁরা অবস্থান নেন। বিকেল সাড়ে পাঁচটার দিকে কর্মকর্তা-কর্মচারী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় কার্যালয় ছাড়েন ইউএনও।এ সময় বৈষম্যবিরোধী ছাত্র-জনতা ‘ভুয়া ভুয়া’ বলে ‘আওয়ামী লীগের দোসর’ ইত্যাদি স্লোগান দেন। পরদিন বৃহস্পতিবার তিনি কার্যালয় না এসে বাসায় বসে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বন্যা মোকাবিলায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী

পার্বতীপুরে ছাত্র-জনতার তোপের মুখে পড়া ইউএনওকে রাজশাহী কমিশনারের কার্যালয়ে বদলি

আপডেট সময় ০১:৫৫:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫