চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির অধিভূক্ত সংগঠন সোনামসজিদ আমদানী-রপ্তানীকারক গ্রুপের দ্বি-বার্ষিক নির্বাচনে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। রবিবার বিকাল ৫ টায় শহরের চেম্বার ভবনের হলরুমে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে এই সংবর্ধনা প্রদান করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি খাইরুল ইসলাম, সহ-সভাপতি আক্তারুল ইসলাম রিমন, পরিচালক মফিজ উদ্দিন, দেলোয়ার হোসেন, নূর আমিন, ব্যবসায়ী সামসুজ্জামান গানু, সোনামসজিদ আমদানী-রপ্তানীকারক গ্রুপের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্য একরামুল হক, বাবুল হাসনাত দুরুল, আসাদুল হক বিয়েল, জামাল উদ্দিন, আরিফ উদ্দিন ইতি। এসময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক আব্দুল বারেক, মনিরুল ইসলাম, বাহারাম আলী, সোনামসজিদ আমদানী-রপ্তানীকারক গ্রুপের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্য সাঈদী হাসান, মাসুদ রানা, জাকির হোসেনসহ প্রমুখ।
সংবাদ শিরোনাম ::
সোনামসজিদ স্থলবন্দরে আমদানি রপ্তানিকারক নির্বাচনের নবনির্বাচিত সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে
-
মোঃ জাহিদ হাসান, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি - আপডেট সময় ১১:৫৯:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫
- ৬৭৩ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ























