ঢাকা ০৬:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্যা মোকাবিলায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেলকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী আর্জেন্টিনার বিপক্ষে নামার আগে সেরা খেলোয়াড়কে হারাল সুইজারল্যান্ড ফরিদপুরে বাসচাপায় নিহত ৪ ‘জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে’ : ব্রাহ্মণপাড়ায় এমপি জসিম উদ্দিন প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর অর্থনৈতিক সম্ভাবনার নতুন দিগন্ত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের টিকিটের দামে ধস ভেনেজুয়েলায় নি’হ’তে’র সংখ্যা ৪ হাজার ছাড়াল এবার শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৪৭ লাখ টাকা

ফ্যাসিবাদী স্বৈরাচার বাংলাদেশকে ধ্বংস করে গেছে তারেক

গত ১৫ বছর ফ্যাসিবাদী স্বৈরাচার বাংলাদেশকে ধ্বংস করে গেছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় মানুষের কল্যাণে নিয়োজিত থেকেছে। এখন রাষ্ট্র পুনর্গঠনের দায়িত্বও আমাদের। আগামী প্রজন্ম যেন শক্ত ভিত্তির ওপর দাঁড়াতে পারে সেজন্য আমাদের কাজ করতে হবে।

রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে নড়াইল বিএনপির সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম। আওয়ামী লীগের সমালোচনা করে তারেক রহমান বলেন, তামাশার নির্বাচন করে সাধারণ মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল ফ্যাসিবাদী স্বৈরাচারেরা। আপনাদের প্রতিরোধে পালিয়েছে সেই ফ্যাসিবাদী স্বৈরাচার, এখন সময় নতুন করে দেশ গড়ার। বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল তারা। সেখান থেকে মানুষের অধিকার ফিরিয়ে দিতে চায় বিএনপি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, রাষ্ট্র সংস্কারের জন্য ৩১ দফা নিয়ে জনগণের দোরগোড়ায় যেতে হবে। মানুষের কথা বলার অধিকার, ভোটের অধিকার, রাজনীতির অধিকার ফিরিয়ে আনতে হবে। যখনই দেশের ক্রান্তিকাল সৃষ্টি হয়েছে তখনই বিএনপি মানুষের পাশে দাঁড়িয়েছে।
সম্মেলন উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। তিনি বলেন, সংস্কারের নামে সময়ক্ষেপণ না করে দ্রুত নির্বাচন দেন। সংস্কার নির্বাচিত সরকার ও করতে পারবে। বেশি দেরি করলে আবারও জনগণ রাস্তায় নামবে। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক অন্দিন্দ্য ইসলাম অমিত, সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি মো. জুলফিকার আলী, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জসহ নড়াইল সদর, কালিয়া ও লোহাগড়া উপজেলা এবং পৌর বিএনপির সভাপতি, সম্পাদকরা।

সম্মেলন শেষে দ্বিতীয় ধাপে দুপুর ২টা থেকে জেলা শিল্পকলা একাডেমিতে জেলা কমিটি নেতৃত্ব নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৫টায় শেষ হয়েছে। জেলার মোট চারটি থানা ও তিনটি পৌরসভার মোট সাতটি ইউনিটের ৭০৭ জন ভোটার রয়েছেন। এই কাউন্সিলে সভাপতি, সম্পাদক ও সাংগঠনিক এই তিন পদে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে সভাপতি পদে বিশ্বাস জাহাঙ্গীর আলম (চেয়ার) ও মো. জুলফিকার আলী (মোটরসাইকেল), সাধারণ সম্পাদক পদে মনিরুল ইসলাম (দেয়াল ঘড়ি), শাহরিয়ার রিজভী জর্জ (আনারস), অ্যাডভোকেট কামরুল হাসান (ছাতা) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে খন্দকার এজাজুল হাসান বাবু (মাছ), মো. টিপু সুলতান (গোলাপ ফুল), অ্যাডভোকেট মাহাবুব মোর্শেদ জাগল (তালা) প্রতীকে প্রতিদ্বন্দিতা করছেন। জেলা কমিটির নির্বাচন পরিচালনা করছেন অ্যাডভোকেট গোলাম মোহাম্মদ, অ্যাডভোকেট আব্দুল হক, অ্যাডভোকেট মো. আলমগীর মিয়া ও অ্যাডভোকেট তারিকুজামান লিটু।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বন্যা মোকাবিলায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী

ফ্যাসিবাদী স্বৈরাচার বাংলাদেশকে ধ্বংস করে গেছে তারেক

আপডেট সময় ১১:৪৭:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫