ঢাকা ০৬:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্যা মোকাবিলায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেলকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী আর্জেন্টিনার বিপক্ষে নামার আগে সেরা খেলোয়াড়কে হারাল সুইজারল্যান্ড ফরিদপুরে বাসচাপায় নিহত ৪ ‘জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে’ : ব্রাহ্মণপাড়ায় এমপি জসিম উদ্দিন প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর অর্থনৈতিক সম্ভাবনার নতুন দিগন্ত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের টিকিটের দামে ধস ভেনেজুয়েলায় নি’হ’তে’র সংখ্যা ৪ হাজার ছাড়াল এবার শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৪৭ লাখ টাকা

গাইবান্ধার পলাশবাড়ীতে আত্মহত্যা জবি শিক্ষার্থীর

  • জবি প্রতিনিধি:
  • আপডেট সময় ১১:৪০:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫
  • ৬৪৫ বার পড়া হয়েছে

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের এক শিক্ষার্থী গাইবান্ধার পলাশবাড়ীতে ইঁদুর মারার বিষ খেয়ে আত্মহত্যা করেছেন। মৃত শিক্ষার্থীর নাম হাবিব রিয়াদ। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

রোববার (১৬ ফেব্রুয়ারি) রাতে নিজ গ্রামের বাড়ি গাইবান্ধার পলাশবাড়ীতে তিনি বিষপান করেন বলে জানিয়েছেন তার বিভাগের সহপাঠীরা।

সহপাঠী আরাফাত জানান, প্রায় এক বছর আগে হাবিব রিয়াদ কোনো ঘোষণা ছাড়াই বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া ছেড়ে দেন এবং গ্রামে ফিরে যান। এরপর থেকে তিনি বিভাগের সঙ্গে আর কোনো যোগাযোগ রাখেননি, এমনকি বন্ধুরাও তার খোঁজ খবর জানত না।

তিনি আরোও বলেন, রিয়াদ সবসময় একা একা চলত। ক্লাসেও নিরবে থাকত, তেমন কারও সঙ্গে মিশতো না। পড়াশোনা ছেড়ে দেওয়ার কারণ জানতে চাইলে কোনো স্পষ্ট উত্তর দিত না। অনেকদিন ধরেই সে বিভাগের সবার থেকে দূরে ছিল।

ঘটনাটি নিয়ে জানতে চাইলে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. উজ্জ্বল কুমার আচার্যের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বন্যা মোকাবিলায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী

গাইবান্ধার পলাশবাড়ীতে আত্মহত্যা জবি শিক্ষার্থীর

আপডেট সময় ১১:৪০:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫