ঢাকা ০৮:০১ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন মামলার নথি বদলে ফেলেছে বন সংরক্ষক এ.এস.এম. জহির উদ্দিন ফায়ারের গাড়ি চালক সাখাওয়াতের কোটি কোটি টাকা বন্যা মোকাবিলায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেলকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী আর্জেন্টিনার বিপক্ষে নামার আগে সেরা খেলোয়াড়কে হারাল সুইজারল্যান্ড ফরিদপুরে বাসচাপায় নিহত ৪ ‘জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে’ : ব্রাহ্মণপাড়ায় এমপি জসিম উদ্দিন প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর অর্থনৈতিক সম্ভাবনার নতুন দিগন্ত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের টিকিটের দামে ধস

শহীদ সাজিদ স্মরণে ৩২ দলের ক্রিকেট টুর্নামেন্ট জবিতে

  • জবি প্রতিনিধি
  • আপডেট সময় ১১:২৭:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫
  • ৬৪৯ বার পড়া হয়েছে

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার উদ্যোগে “শহীদ সাজিদ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত ৪ দিনব্যাপী এই প্রতিযোগিতায় মোট ৩২টি দল অংশগ্রহণ করেছে।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের পোগজ স্কুলের মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলা উপভোগ করতে শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়।

এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি সুবর্ণ আসসাইফ বলেন, “শহীদ সাজিদের স্মরণে ছাত্র অধিকার পরিষদের এমন উদ্যোগ সত্যিই অনুকরণীয়। শিক্ষার্থীদের সম্পৃক্ততা ও অংশগ্রহণ নিশ্চিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি শুধু একটি ক্রিকেট টুর্নামেন্ট নয়, বরং শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সম্মিলিত চেতনা গড়ে তোলার এক অসাধারণ প্রয়াস।”

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এ.কে.এম রাকিব বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদ সবসময় সাধারণ শিক্ষার্থীদের অধিকার রক্ষায় কাজ করেছে এবং ভবিষ্যতেও শিক্ষার্থীদের পাশে থাকবে। এই টুর্নামেন্টের মাধ্যমে আমরা শুধু ক্রিকেটীয় আনন্দই দিচ্ছি না, বরং শহীদ সাজিদের স্মৃতিকে আমাদের মাঝে আরও গভীরভাবে চিরন্তন করে রাখার প্রয়াস চালাচ্ছি।”

৪ দিনব্যাপী এই প্রতিযোগিতায় প্রতিদিন একাধিক ম্যাচ অনুষ্ঠিত হবে, যেখানে দলগুলো নিজেদের দক্ষতা ও ক্রীড়াচিন্তা দিয়ে সেরা হতে লড়বে। শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার চর্চা বাড়াতে এবং ক্যাম্পাসে ক্রীড়া সংস্কৃতি বিকাশে এ ধরনের টুর্নামেন্ট আরও আয়োজন করা হবে বলে আয়োজকরা আশাবাদী।

অনুষ্ঠানে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রিদুয়ান উল্লাহ খান, জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল, সদস্য সচিব শামসুল আরেফিন, জবি সাংবাদিক সমিতির সভাপতি ইমরান হোসেইন, জবি ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম আরিফ, জবি ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি আশিক সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠনের নেতা, সাংবাদিক সংগঠনের প্রতিনিধি ও সাধারণ শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বন মামলার নথি বদলে ফেলেছে বন সংরক্ষক এ.এস.এম. জহির উদ্দিন

শহীদ সাজিদ স্মরণে ৩২ দলের ক্রিকেট টুর্নামেন্ট জবিতে

আপডেট সময় ১১:২৭:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫