ঢাকা ০৬:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্যা মোকাবিলায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেলকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী আর্জেন্টিনার বিপক্ষে নামার আগে সেরা খেলোয়াড়কে হারাল সুইজারল্যান্ড ফরিদপুরে বাসচাপায় নিহত ৪ ‘জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে’ : ব্রাহ্মণপাড়ায় এমপি জসিম উদ্দিন প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর অর্থনৈতিক সম্ভাবনার নতুন দিগন্ত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের টিকিটের দামে ধস ভেনেজুয়েলায় নি’হ’তে’র সংখ্যা ৪ হাজার ছাড়াল এবার শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৪৭ লাখ টাকা

ইসলামাবাদ ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের কমিটি গঠনে অনিয়ম

ঈদগাঁও উপজেলার ইসলামাবাদে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ উঠেছে। এলাকার সংক্ষুব্ধ ১০ জন ব্যক্তি এ নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের নিকট অভিযোগ দায়ের করেছেন।

জানা যায়, ২০২৪ সালের ১৯ নভেম্বর বর্ণিত প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটি চুপিসারে এবং নীতিমালা না মেনে গঠন করা হয়েছে। দেশসেরার স্বীকৃতি পাওয়া এ প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটি গঠন নিয়ে ফেসবুকে তীব্র নেতিবাচক প্রতিক্রিয়া হলে ২৩ ডিসেম্বর অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ সূত্রে জানা যায়, ব্যবস্থাপনা কমিটি গঠনের সময় ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল ইসলাম উপস্থিত ছিলেন না। এলাকার ২/৩ জন ব্যক্তি তাকে ডেকে নিয়ে রেজুলেশনে স্বাক্ষর করিয়ে নেন। বর্ণিত কেন্দ্রে কর্মরত এফডব্লিউভি নাসরিন আকতারের সাথে যোগাযোগ করলে জানা যায়, ব্যবস্থাপনা কমিটি গঠনের জন্য তিনি কোন সভা আহবান করেননি। বর্ণিত তারিখে তিনি ও তাঁর স্টাফ নিয়মিত দায়িত্বপালন করছিলেন, এ সময় ৪/৫ জন উপস্থিত হয়ে ব্যবস্থাপনা কমিটি গঠনের কথা বলেন এবং তাদের মধ্যে একজন রেজুলেশন খাতা নিয়ে লেখালেখি করেন।

সূত্র জানায়, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সাথে যোগাযোগ করে কমিটি গঠনের ব্যবস্থা নেওয়ার বিধান থাকলেও তা প্রতিপালন হয়নি। কমিটি গঠনের জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা কেন্দ্রের মেডিকেল অফিসার/উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার কোন সভা আহবান করেননি। ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ব্যবস্থাপনা কমিটি গঠনের নীতিমালার ৯৯ পৃষ্ঠায় ৪ নং ক্রমিকে বর্ণিত সদস্য স্থানীয় কলেজের অধ্যক্ষ/উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক/প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক নির্ধারণের ক্ষেত্রে বিধি অনুসৃত হয়নি। বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধি (ক্রমিক নং ৬, পৃষ্ঠা ৯৯) নির্ধারণের ক্ষেত্রে নিয়মের ব্যত্যয় ঘটেছে। তিনি বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধি হিসেবে আছেন এমন কোন লিখিত প্রমাণক জমা নেওয়া হয়নি। ক্রমিক ৪, ৫ (পৃষ্ঠা ৯৯) এ বর্ণিত সদস্যদেরকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক মনোনীত হওয়ার বিধান রয়েছে (সদস্য নির্বাচনের নীতিমালা, পৃষ্ঠা ১০০)। চেয়ারম্যান তাদেরকে মনোনীত করেছেন এমন কোন লিখিত প্রমাণক নেই। কিশোর প্রতিনিধি (ক্রমিক ১৩, পৃষ্ঠা ৯৯) মনোনীত করার ক্ষেত্রে কিশোরের সংজ্ঞায় বর্ণিত বয়স উপেক্ষা করা হয়েছে। কো-অপ্ট সদস্য মনোনীত করার ক্ষেত্রে নীতিমালা অনুসৃত হয়নি। সদস্য নির্বাচনের নীতিমালা, পৃষ্ঠা ১০০ এ উল্লেখ আছে যে, কমিটি ইচ্ছা করলে স্থানীয় মহিলা সমাজকর্মীদের মধ্য থেকে ২জনকে কো-অপ্ট সদস্যরূপে মনোনীত করতে পারবেন। অথচ মহিলা বাদ দিয়ে ৩জন পুরুষকে কো-অপ্ট সদস্য মনোনীত করা হয়েছে। তাছাড়া, কমিটি গঠনের পর পরবর্তী বৈঠকে কমিটি কর্তৃক কো-অপ্ট সদস্য নেওয়ার বিধান প্রচলিত থাকলেও কমিটি গঠনের রেজুলেশনেই কো-অপ্ট সদস্য মনোনীত করা হয়েছে। কমিটি গঠনের রেজুলেশনে ৭ জনের স্বাক্ষর থাকলেও কমিটি গঠনের সময় ৪/৫ জন উপস্থিত ছিলেন বলে অভিযোগকারীরা জানিয়েছেন। দেশসেরার স্বীকৃতি অর্জনকারী এ প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটি গঠন এভাবে হতে পারে না বলে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছেন। জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার বিমল চাকমা বলেন, এ সংক্রান্ত অভিযোগ পেয়েছি। অভিযোগের বিষয়ে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ পূর্বক প্রতিবেদন আকারে অবহিত করার জন্য উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছি। অভিযোগের বিষয়ে চলতি সপ্তাহে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাঈনুদ্দিন মোর্শেদ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বন্যা মোকাবিলায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী

ইসলামাবাদ ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের কমিটি গঠনে অনিয়ম

আপডেট সময় ১১:১৬:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫