ঢাকা, ১৬ ফেব্রুয়ারি ২০২৫ গৃহকর্মী জাতীয় ও আঞ্চলিক ফোরামের উদ্যোগে আজ সিরডাপ মিলনায়তনে এক সচেতনতা বৃদ্ধি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালাটি সুনীতি প্রকল্পের আয়োজনে এবং অক্সফাম ইন বাংলাদেশের সহযোগিতায় পরিচালিত হয়। এতে গৃহকর্মী নেতৃবৃন্দ এবং তাদের পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন তারেক আজিজ, প্রকল্প সমন্বয়ক, অক্সফাম ইন বাংলাদেশ। তিনি বলেন,”গৃহকর্মী নেতৃবৃন্দ সামাজিক পরিবর্তনের অগ্রদূত হিসেবে তাদের ভূমিকা আরও কার্যকরভাবে পালন করতে পারবে যদি তাদের পরিবার এবং সমাজের সমর্থন বাড়ানো যায়।”
কর্মশালায় গৃহকর্মী নেতৃবৃন্দ, তাদের স্বামী ও পরিবারের অন্যান্য সদস্যরা অংশ নেন। আলোচনায় গৃহকর্মী নেত্রীদের নেতৃত্বের দক্ষতা, পারিবারিক সহায়তা বৃদ্ধি এবং কর্মপরিবেশ উন্নয়নের কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এতে গৃহকর্মীদের অধিকার, সামাজিক মর্যাদা এবং পারিবারিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুনীতি প্রকল্পের গৃহকর্মী ও তাদের স্বামী, অক্সফাম ইন বাংলাদেশের প্রতিনিধি, ডিএসকে প্রতিনিধিবৃন্দ, কর্মজীবী নারী প্রতিনিধিবৃন্দ এবং ইউসেপ বাংলাদেশের প্রতিনিধি।
কর্মশালার সমাপ্তিতে ফারহানা আক্তার এবং রাজশ্রী গায়েন সকল অংশগ্রহণকারীকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে একযোগে কাজ করার আহ্বান জানান। অংশগ্রহণকারী গৃহকর্মী নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, এই কর্মশালা তাদের জন্য কার্যকর ভূমিকা রাখবে এবং তাদের কর্মপরিবেশ আরও উন্নত হবে।
শাহারিয়া আহমেদ নয়ন এস ইউ প্রতিনিধি: 






















