ঢাকা ১০:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

মোংলায় বিএনপির সমাবেশ থেকে কোরআন অবমাননা করায় তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল

মোংলায় সাবেক মেয়র ও পৌর আহবায়ক বিএনপি নেতা জুলফিকার আলী পবিত্র আল-কোরআনকে অবমাননা করে বক্তৃতা প্রদান করার প্রতিবাদে মুসলিম তৌহিদী জনতার উদ্যোগে মোংলা শহরের প্রধান প্রধান সড়ককে বিক্ষোভ মিছিল প্রদর্শন করা হয়। রবিবার (১৬ ফেব্রুয়ারী) সকাল ১১’টায় মোংলার শাপলা চত্বর থেকে এ বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর মার্কেট চত্বরে এসে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। আয়োজিত এ বিক্ষোভ মিছিল এবং পথসভায় তৌহিদী জনতার পক্ষে বক্তব্য রাখেন,সাবেক কাউন্সিলর অ্যাডভোকেট মোঃ হোসেন, পাওয়ার হাউস জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হযরত মাওলানা জাহাঙ্গীর আলম,মোংলা কবরস্থান জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হযরত মাওলানা আব্দুর রহমান,৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ ইউনুস প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, যদি কেউ নিজেকে মুসলিম দাবি করেন তাহলে সে কোনদিন কোরআনের বিরুদ্ধে কথা বলবেন না। যে কোরআনকে অবমাননা করে কথা বলে সে নাস্তিক, মুরতাদ। ১৫ ফেব্রুয়ারী (২০২৫) বিকাল ৫টায় রিমঝিম চত্বরে বিএনপির সমাবেশে মোংলা পৌর বিএনপি আহবায়ক সাবেক মেয়র মোঃ জুলফিকার আলী কোরআনকে অবমাননা করে যে বক্তব্য প্রদান করেছে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। বক্তারা আরও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে যদি তাকে গ্রেপ্তার করা না হয় তাহলে সাধারণ মুসলিম তৌহিদী জনতা ঘরে বসে থাকবে না। তারা এই নাস্তিককে দ্রুত গ্রেপ্তারপূর্বক আদালতে সোপর্দ করার অনুরোধ জানান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

মোংলায় বিএনপির সমাবেশ থেকে কোরআন অবমাননা করায় তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল

আপডেট সময় ০৪:৫২:২৯ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫