ঢাকা ০৬:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

আল-মামুন হত্যা মামলায় নির্দোষ বিএনপি’র নেতাকর্মীকে জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন

গাইবান্ধার সাদুল্লাপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা আল-মামুন হত্যা মামলায় নির্দোষ বিএনপি নেতাকর্মীদের নাম অন্তর্ভুক্ত করার প্রতিবাদে ১৬ই ফেব্রুয়ারী রবিবার সকাল ১১টায় আবু হোসেন সুপার মার্কেট সংলগ্ন জাতীয়তাবাদী দল বিএনপি’র অস্থায়ী কার্যালয়ে সাদুল্লাপুর উপজেলা বিএনপি’র উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

এসময় সাদুল্লাপুর উপজেলা বিএনপির আহবায়ক ছামছুল হাসান ছামছুল এর সভাপতিত্বে সাদুল্লাপুর উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম মিয়া তার লিখিত বক্তব্যে জানান, গত ১৩ই ফেব্রুয়ারী গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের ধাপেরহাট জামদানী মোড় এলাকায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা আল-মামুন হত্যায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি সেই সঙ্গে এই হত্যায় ১৪ই ফেব্রুয়ারী সাদুল্লাপুর থানায় একটি মামলা দায়ের হয়।
উল্লেখ্য এ হত্যার ঘটনা জড়িত না থাকলেও দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য নির্দোষ ধাপেরহাট ইউনিয়ন বিএনপির নব নির্বাচিত সাংগঠনিক সম্পাদক মাসুদ মিয়া,ধাপেরহাট ইউনিয়ন পরিষদের সুনামধন্য চেয়ারম্যান ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সাদুল্লাপুর উপজেলা শাখার সাবেক সভাপতি শহিদুল ইসলাম শিপন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাদুল্লাপুর উপজেলা শাখার সাবেক সিনিয়র যুগ্ম-আহবায়ক জাহিদ হাসান সেলিম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধাপেরহাট ইউনিয়ন শাখার সাবেক সাধারণ সম্পাদক কাজী আমজাদ হোসেন, ধাপেরহাট ইউনিয়ন বিএনপির ৩নং ওয়ার্ড শাখার সদস্য আনজু মিয়ার নাম অন্তর্ভুক্ত করা হয়।
এই হত্যার ঘটনায় কয়েকটি সিসি ফুটেজ ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে যেখানে অভিযুক্তদের দেখা গিয়েছে বলে উল্লেখ করা হয়। তাই সিসিটিভি ফুটেজ দেখে সুষ্ঠ তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষীদের সনাক্ত করে অনতিবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বিএনপি’র নেতারা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

আল-মামুন হত্যা মামলায় নির্দোষ বিএনপি’র নেতাকর্মীকে জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন

আপডেট সময় ০২:৩৯:১৪ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫