ঢাকা ০৩:১১ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্যা মোকাবিলায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেলকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী আর্জেন্টিনার বিপক্ষে নামার আগে সেরা খেলোয়াড়কে হারাল সুইজারল্যান্ড ফরিদপুরে বাসচাপায় নিহত ৪ ‘জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে’ : ব্রাহ্মণপাড়ায় এমপি জসিম উদ্দিন প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর অর্থনৈতিক সম্ভাবনার নতুন দিগন্ত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের টিকিটের দামে ধস ভেনেজুয়েলায় নি’হ’তে’র সংখ্যা ৪ হাজার ছাড়াল এবার শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৪৭ লাখ টাকা

ডেভিল হান্ট অভিযানে গ্রেফতার বেরোবি ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী আকাশ

জামালপুরের ইসলামপুর থেকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ছাত্রলীগ নেতা ও আবু সাঈদ হত্যা মামলার আসামি ইমরান চৌধুরী আকাশকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে ইসলামপুর উপজেলার গঙ্গাপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ইমরান চৌধুরী আকাশ বেরোবি ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও শেখ রাসেল শিশু-কিশোর ক্রীড়াচক্রের সভাপতি। তিনি ইসলামপুরের গঙ্গাপাড়া এলাকার শাহেনশা চৌধুরী শাহিনের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ‘ডেভিল হান্ট’ অপারেশনের অংশ হিসেবে অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর তিনি এখানে আত্মগোপনে ছিলেন। উল্লেখ্য, তিনি আবু সাঈদ হত্যা মামলার অন্যতম আসামি।

ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল্লাহ সাইফ জানান, গ্রেফতারকৃত ইমরান চৌধুরী আকাশের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া একই অভিযানে ইসলামপুর পৌর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ চয়ন ও উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাইউল ইসলাম শোভনকেও গ্রেফতার করা হয়েছে।

এই ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, তদন্ত শেষে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বন্যা মোকাবিলায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী

ডেভিল হান্ট অভিযানে গ্রেফতার বেরোবি ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী আকাশ

আপডেট সময় ১২:৪৬:০৬ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫