আগামী ২২ ফেব্রুয়ারি শনিবার নরসিংদী জেলা বিএনপি’র সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে নরসিংদী সদর থানা ও মাধবদী থানা বিএনপি’র উদ্যোগে নরসিংদী জেলা বিএনপি’র কার্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি’র যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপি’র আহবায়ক খায়রুল কবির খোকন।
প্রস্তুতি সভায় নরসিংদী সদর থানা বিএনপি’র সভাপতি আবু সালেহ চৌধুরী’র সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, নরসিংদী সদর থানা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, চিনিশপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি আওলাদ হোসেন মোল্লা, হাজীপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি জাহিদুল কবির ভূঁইয়াসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীবৃন্দরা।
বিএনপি’র সমাবেশকে সু-শৃঙ্খলভাবে সফল করার জন্য আলোচনা করা হয়।
সংবাদ শিরোনাম ::
নরসিংদীতে বিএনপির সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
-
অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ - আপডেট সময় ১২:১৩:০৭ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫
- ৬২৬ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ























