ক্ষুদ্র মৎস্যজীবী ও জেলেদের আর্থ সামাজিক উন্নয়নের সংগঠন বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির রেজিঃ নং বি-১৯৫১ উওর জয়নগর ইউনিয়ন শাখা কমিটি গঠিত করা হয়েছে। মো- রুবেল মিয়া কে সভাপতি ও মো- সাহাবুদ্দিন মিয়া কে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট এ কমিটি অনুমোদিত করেছেন কেন্দ্রীয় কমিটি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ বাবুল মীর ও দৌলতখান উপজেলার সভাপতি আল মামুন শেখ । এ সময় আরো উপস্থিত ছিলেন – উপদেষ্টা প্রতিনিধি জনাব আবু বকর ছিদ্দিক সহ স্থানীয় এলাকায় সব স্তরের নেতাকর্মীরা।
এ সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে দৌলতখান উপজেলার মৎস্যজীবী ও জেলেদের নানা কল্যাণে কাজ করছে।হতদরিদ্র জেলেদের পেশাকে আরও স্বনির্ভর করার প্রত্যয়ে সংগঠনটি আর্থিক সহযোগিতা সহ সরকারের প্রদেয় জেলেদের সুযোগ সুবিধার সুফলভোগেও সংগঠনটির কর্মকাণ্ড প্রশংসিত।জেলার বিভিন্ন উপজেলা ভিত্তিক সমিতি গঠনে এ সংগঠনটির অল্প সময়ে দারুণ সুনামও অর্জন করেছে।
কমিটির নেতৃবৃন্দের উদ্দেশ্য দৌলতখান উপজেলার ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির সভাপতি মো- আল মামুন শেখ বলেন,আপনাদের কে সুবিধা বঞ্চিত মৎস্যজীবী ও জেলেদের সংগঠিত করার মাধ্যমে তাদের ন্যায্য অধিকার আদায়ে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। একই সাথে আর্থিকভাবে বিপর্যস্ত এ পেশার সাথে জড়িতরা যাতে স্বাবলম্বী হয় এমন লক্ষ্য অর্জনে সর্বদা সচেষ্ট থাকার তাগিদ দিয়ে তিনি বলেন, মাননীয় সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আন্তর্জাতিক আদালতের মাধ্যমে অর্জিত বিশাল সমুদ্র ভান্ডার থেকে মাছ আহরণের মাধ্যমে দেশের মানুষের চাহিদা পূরণের পাশাপাশি নিজেদেরকেও স্বাবলম্বী হয়ে উঠতে হবে। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির ভোলা জেলা শাখার নেতাকর্মীরা
নব গঠিত এ কমিটির অন্যান্যরা হলেন
১.মোহাম্মদ রুবেল ২.মোহাম্মদ মাহমুদুল্লাহ ৩.মোহাম্মদ শাহাবুদ্দিন৪.মোহাম্মদ ফিরোজ ৫.মোহাম্মদ আরেফিন ছিদ্দিক৬.মোহাম্মদ মিলন
৭.মোহাম্মদ হারুন মোল্লাহ ৮.জান্নাত বেগম
৯.নাজমা বেগম১০.মোহাম্মদ বিল্লাল
১১.মোহাম্মদ আবু জাফর১২.মোহাম্মদ মাহাবুব
১৩.মোহাম্মদ জসিম।
সংবাদ শিরোনাম ::
ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির উওর জয়নগর ইউনিয়ন শাখার পুর্ণাঙ্গ কমিটি অনুমোদিত
-
মো- সোহেল খান ভোলা জেলা প্রতিনিধি - আপডেট সময় ১১:৪৫:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫
- ৮৫৩ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ























