ঢাকা ০১:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্যা মোকাবিলায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেলকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী আর্জেন্টিনার বিপক্ষে নামার আগে সেরা খেলোয়াড়কে হারাল সুইজারল্যান্ড ফরিদপুরে বাসচাপায় নিহত ৪ ‘জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে’ : ব্রাহ্মণপাড়ায় এমপি জসিম উদ্দিন প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর অর্থনৈতিক সম্ভাবনার নতুন দিগন্ত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের টিকিটের দামে ধস ভেনেজুয়েলায় নি’হ’তে’র সংখ্যা ৪ হাজার ছাড়াল এবার শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৪৭ লাখ টাকা

ঢাকা সাভারে ৮ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ পলিথিনসহ ট্রাক জব্দ আটক ২

ঢাকার সাভারে অভিযান চালিয়ে নিষিদ্ধ পলিথিনসহ দুইজনকে আটক করেছে সাভার হাইওয়ে থানা পুলিশ। এ সময় পলিথিন বহন করা একটি কাভার্ড ভ্যান থেকে ৬ হাজার ৮২০ কেজি পলিথিন জব্দ করা হয়। প্রায় ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন সহ একটি কাভার্ডভ্যান জব্দ করেছে সাভার হাইওয়ে থানা পুলিশ। এসময় চালক ও চালকের সহযোগীকে আটক করা হয়।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৪ টার দিকে এ তথ্য নিশ্চিত করেন সাভার হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) সওগাতুল আলম। এরআগে, একইদিন ভোররাতে সাভারের সালেহপুর ইউটার্ণ এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলেন- কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার পূর্ব রামখানা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মোঃ শাহাবুল আলম (২৫)। তিনি ওই কাভার্ড ভ্যানের চালক এবং তার সহযোগী মোঃ আইয়ুব আলী। তিনি পঞ্চগড় জেলার বোদা থানার নন্দপাড়া গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে।

হাইওয়ে পুলিশ জানায়, আজ ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে সাভারের ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় একটি পলিথিন ভর্তি কাভার্ডভ্যান আটক করা হয়। পরে কাভার্ড ভ্যানের ভিতরে থেকে ২৭৫ বস্তা নিষিদ্ধ পলিথিন উদ্ধার করা হয়। যার প্রতিটি বস্তায় ২৪.৮ কেজি করে মোট ৬ হাজার ৮২০ কেজি পলিথিন ছিল। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৮ লাখ টাকা।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সালেহপুর এলাকায় অভিযান পরিচালনা করে প্রায় ৮ লাখ টাকার পলিথিন জব্দ করা হয়েছে। সেই সাথে এ ঘটনায় দুই জনকে আটক করা হয়েছে। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বন্যা মোকাবিলায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী

ঢাকা সাভারে ৮ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ পলিথিনসহ ট্রাক জব্দ আটক ২

আপডেট সময় ১১:৪০:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫