ঢাকা ০২:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্যা মোকাবিলায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেলকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী আর্জেন্টিনার বিপক্ষে নামার আগে সেরা খেলোয়াড়কে হারাল সুইজারল্যান্ড ফরিদপুরে বাসচাপায় নিহত ৪ ‘জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে’ : ব্রাহ্মণপাড়ায় এমপি জসিম উদ্দিন প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর অর্থনৈতিক সম্ভাবনার নতুন দিগন্ত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের টিকিটের দামে ধস ভেনেজুয়েলায় নি’হ’তে’র সংখ্যা ৪ হাজার ছাড়াল এবার শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৪৭ লাখ টাকা

পটুয়াখালীতে তিনটি বন বিড়াল উদ্ধার

পটুয়াখালীতে তিনটি বন বিড়াল আটকের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্বেচ্ছাসেবী প্রাণিকল্যাণ ও পরিবেশবাদী সংগঠনের সদস্যরা উদ্ধার করেছে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি ) সংগঠনের ফেসবুক পেজে একটি পোস্ট নজরে আসে, যেখানে স্থানীয়রা বন বিড়াল তিনটি আটক করে বন বিভাগ ও উদ্ধারকর্মীদের সহযোগিতা চান। এরপর সংগঠনের গলাচিপা টিম লিডার সোহেল হোসেন রাসেল সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করেন এবং সংগঠনের সাপ ও বন্যপ্রাণী উদ্ধারকর্মী আল-আমিন ও তাইজুল ঘটনাস্থলে গিয়ে বন বিড়াল তিনটি উদ্ধার করেন।

রেস্কিউ অ্যান্ড রিলিজ উইংয়ের প্রধান আসাদুল্লাহ হাসান মুসা জানান, উদ্ধারকৃত বন বিড়ালগুলো বর্তমানে সংগঠনের নিরাপদ হেফাজতে রয়েছে। দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় চিকিৎসা ও পর্যবেক্ষণ শেষে বন বিভাগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে এগুলোকে প্রকৃতিতে অবমুক্ত করা হবে।

উল্লেখ্য, প্রাণিকল্যাণ সংগঠন এনিমেল লাভার্স অব পটুয়াখালী, দীর্ঘদিন ধরে পটুয়াখালীসহ বৃহত্তর বরিশাল অঞ্চলে বন্যপ্রাণী উদ্ধার ও সংরক্ষণে কাজ করছে। সংগঠনটি এ পর্যন্ত হাজারের বেশি বন্যপ্রাণী উদ্ধার ও সংরক্ষণে ভূমিকা রেখেছে এবং জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বন্যা মোকাবিলায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী

পটুয়াখালীতে তিনটি বন বিড়াল উদ্ধার

আপডেট সময় ০৯:০২:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫