গাজীপুরের শ্রীপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ১৪ ফেব্রুয়ারি-২০২৫ তারিখ শুক্রবার বিকাল ৪ টায় “মাদকবিরোধী প্রাইস মানি ফুটবল টুর্নামেন্ট” এর উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় নেত্রকোনা একাদশ ও কর্নপুর শহীদ জিয়া স্মৃতি ফুটবল একাদশ এর মধ্যে ৩-৩ গোলে ড্র হওয়ায় ট্রাইবেকারে ৭-৫ গোলে কর্নপুর শহীদ জিয়া স্মৃতি ফুটবল একাদশ বিজয়ী হয়। এই খেলায় খেলোয়ার ছিলেন -সায়েম, নাজমুল,আনাস,সাইম,হিমন,মিহদ, সানাউল, বাবু,সাকিব, মোতাহার ও কামাল।টিম ম্যানেজার ছিলেন রাকিবুল ইসলাম সজীব -সাবেক সিনিয়র সহ-সভাপতি, গাজীপুর জেলা ছাত্রদল। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কনর্পুর ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি- জনাব, সিদ্দিকুর রহমান বেপারী।
সংবাদ শিরোনাম ::
কর্নপুর শহীদ জিয়া স্মৃতি ফুটবল একাদশের জয় লাভ:
-
কবির আকন্দ (শ্রীপুর প্রতিনিধ): - আপডেট সময় ০৭:১৬:০৬ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫
- ৬৪০ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ























