ঢাকা ১১:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অ্যাতলেটিকোকে সেমিফাইনালে দেখে ‘আবেগে ভাসছেন’ কোচ চাঁপাইনবাবগঞ্জে হামের প্রকোপ, লক্ষণ নিয়ে চিকিৎসাধীন ১০৩ রোগী বিএনপি সরকার জনগণের কল্যাণের সরকার- সেলিমুজ্জামান এম,পি দর্শক ফেরাতে আবারও প্রধানমন্ত্রীর কাছে যাচ্ছেন পিসিবি প্রধান রাজশাহীর মাদ্রাসায় কর্মচারী নিয়োগে ব্যাপক অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ, মানববন্ধনে ক্ষোভ হাম উপসর্গে বরিশালে আরও ২ শিশুর মৃত্যু নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে প্রিমিয়ার ব্যাংকের বর্তমান পর্ষদ ভেঙে দেওয়ার গুঞ্জন ঠাকুরগাঁওয়ে বিতর্কিত পিআইও নুরুন্নবী বদলি: এলাকায় স্বস্তি, তদন্তের দাবি পটুয়াখালীতে সংস্কার কাজে অনিয়ম, ঝুঁকিতে গ্রামীণ সড়কের স্থায়িত্ব বোদায় প্রাথমিক বিদ্যালয় সংস্কার কাজে অনিয়মের অভিযোগ

পবিপ্রবি এএনএসভিএম অনুষদের শিক্ষার্থীদের উপবৃত্তি পেতে ভোগান্তি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের শিক্ষার্থীরা উপবৃত্তির টাকা পেতে নানা ধরনের জটিলতার সম্মুখীন হচ্ছেন। মূল ক্যাম্পাসে প্রয়োজনীয় কাগজপত্র দাখিলের বিলম্বের কারণে শিক্ষার্থীরা এখনো উপবৃত্তির টাকা পাননি।

উপবৃত্তির টাকাকে কেন্দ্র করে অনেক শিক্ষার্থীদের অনেক ইচ্ছা থাকে। আর্থিক অসচ্ছল অনেক শিক্ষার্থী আছেন যারা এই উপবৃত্তির টাকায় একাডেমিক খরচ বহন করেন। প্রশাসনের অবহেলার কারণে শিক্ষার্থীদের মনে মিশ্র ক্ষোভ জন্ম নিয়েছে।

এই বিষয়ে জানতে চাইলে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর হলের এ্যানিমেল হাজবেন্ড্রি ১২ তম ব্যাচের এক শিক্ষার্থী শাহাদাত হোসেন বলেন,”আমরা অনেকেই মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়ে। আমাদের প্রতি মাসে প্রায় ৫০০০ টাকা খরচ হয়। এই ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া উপবৃত্তি আমাদের অনেক সাহায্য করে। উপবৃত্তির টাকা জানুয়ারি মাসে দেওয়ার কথা থাকলেও তা সময় মত দেওয়া হচ্ছে না। যথা সময় টাকা দেওয়া হলে আমাদের খুব উপকার হতো।”

শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের ডিভিএম ২২ তম ব্যাচের এক শিক্ষার্থী মুমতাহেনা জেনিন বলেন,”প্রতি সেমিস্টারে বৃত্তি দেওয়ার কথা থাকলেও এক বছর হয়ে গেলো এখনো উপবৃত্তি টাকা দেওয়া হয়নি। উপবৃত্তির টাকার পরিমাণ কম হলেও আর্থিক অসচ্ছল অনেকেই এই টাকার উপরে নির্ভর করে অনেক পরিকল্পনা নিয়ে রাখেন। আমরা চাই খুব দ্রুত সময়ের মধ্যে প্রশাসন এই জটিলতার সমাধান করুক”।

শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক মোসাম্মৎ কুলসুম বেগম জানান, ” স্টুডেন্টদের কিছু একাউন্টে সমস্যা দেখা দেওয়ায় আমরা সেই সকল একাউন্ট সংশোধনের জন্য কাজ করছি। তাই এখনো হল অফিস থেকে মূল ক্যাম্পাসে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়া হয়নি। কবে নাগাদ এটি দাখিল করা হবে, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে খুব দ্রুতই সাবমিট করা হবে। আশা করি শিক্ষার্থীরা তাদের উপবৃত্তির টাকা খুব দ্রুতই পেয়ে যাবেন”।

অন্যদিকে, বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর হলের প্রভোস্ট অধ্যাপক সাইদুর রহমান বলেন, “আমাদের ফাইল মূল ক্যাম্পাসে পাঠানো হয়েছে এবং কাজ চলমান রয়েছে। অনুমান করা হচ্ছে, এক সপ্তাহের মধ্যে ফাইল অনুমোদন পেতে পারে। যেহেতু এখন এটি মূল ক্যাম্পাসে রয়েছে, তাই নির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না। আমি ইতোমধ্যে আমার স্টাফদের খোঁজ নিতে পাঠিয়েছি এবং আগামী রবিবার আবারও খোঁজ নেবো। খুব দ্রুত সময়ের মধ্যে শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা দেওয়ার চেষ্টা করবো।”

সংশ্লিষ্ট প্রশাসন দ্রুত কার্যক্রম সম্পন্ন করে খুব দ্রুত শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা প্রদান করবে বলে আশাবাদী শিক্ষার্থীরা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অ্যাতলেটিকোকে সেমিফাইনালে দেখে ‘আবেগে ভাসছেন’ কোচ

পবিপ্রবি এএনএসভিএম অনুষদের শিক্ষার্থীদের উপবৃত্তি পেতে ভোগান্তি

আপডেট সময় ০৩:০০:১২ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫