ঢাকা ০৯:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

নোয়াখালীতে অবৈধ ১৫টি ইটভাটা গুড়িয়ে দিল প্রশাসন

বি. চৌধুরী ( তুহিন) নোয়াাখালী ব্যুরো চিফ জেলার বিভিন্ন উপজেলায় উপজেলা প্রশাসন কর্তৃক মহামান্য হাইকোর্টের নির্দেশনা প্রতিপালনের লক্ষ্যে অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধে অভিযান পরিচালনা করে গুড়িয়ে দিয়ে মোট ১৫টি ইটভাটা বন্ধ করা হয়েছে।

এসময় সর্বমোট ১১ লক্ষ ৩০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়। বৃহস্পতিবার দিনব্যাপী অভিযান পরিচালনাকালে পরিবেশ অধিদপ্তর, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে হাতিয়া উপজেলায় এস আর পি ব্রিকস, আরএনবি ব্রিকস, এডিএল ব্রিকস নামে ৩টি ইটভাটার চিমনি ও চুলা গুড়িয়ে দিয়ে কার্যক্রম বন্ধ করে দেয়া হয় এবং ১ লক্ষ ৩০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

এছাড়াও সুবর্ণচর উপজেলায় তাহেরা ব্রিকস, একে ব্রিকস, আমানত ব্রিকস নামের তিনটি ইটভাটা বন্ধ পূর্বক ৫ লক্ষ টাকা, কবিরহাট উপজেলায় রুনা ব্রিকস, কেএম ব্রিকস নামের দুটি ইটভাটা বন্ধে ১ লক্ষ টাকা, কোম্পানীগঞ্জ উপজেলায় রয়েল ব্রিকস, আঁখি ব্রিকস নামের দুটি ইটভাটা বন্ধ পূর্বক ২ লক্ষ টাকা, বেগমগঞ্জ উপজেলায় হাসান ব্রিকস নামের একটি ইটভাটা বন্ধ পূর্বক ৫০ হাজার টাকা এবং সেনবাগ উপজেলায় রাজু ব্রিকস, সোনালী ব্রিকস নামের দুটি ইটভাটা বন্ধ পূর্বক ১ লক্ষ ৫০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

মহামান্য হাইকোর্টের নির্দেশনা প্রতিপালনে জেলা প্রশাসনের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট(এডিএম) মো:ইয়াছিন গণমাধ্যমকে নিশ্চিত করেন।

এর আগে বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে চাটখিল উপজেলার মোহাম্মদপুর ও নাহারখিল এলাকায় পৃথক অভিযান চালিয়ে দুটি ইটভাটা গুড়িয়ে দিয়ে বন্ধ ঘোষণা ও পাশাপাশি দেড় লাখ টাকা জরিমানা করা হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

নোয়াখালীতে অবৈধ ১৫টি ইটভাটা গুড়িয়ে দিল প্রশাসন

আপডেট সময় ১২:৩৭:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫