বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর মহাপরিচালক এস এম ফেরদৌস আলম আসন্ন রমজানকে ঘিরে খাদ্যর গুনগতমান ও নিরাপত্তার বিষয়ে তৎপরতা আরো বাড়ানো হয়েছে বলে উল্লেখ করে বলেন খাদ্য মানবদেহের ক্ষতিকারন দ্রব্য ব্যবহার, সিন্ডিকেট করে কোন ক্ষতিকারক খাবার তৈরী করে বাজারজাত করার চেষ্টা করলে কঠোর হস্তে তা দমন করা হবে। তিনি বৃহস্পতিবার(১৩ ফেব্রুয়ারী) দুপুরে বিএসটিআই কুমিল্লা জেলা কার্যালয়ের উর্ধ্বমুখী সম্প্রসারণকৃত ভবণের উদ্বোধনী অনুষ্ঠান শেষে এসব কথা বলেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি বিএসটিআই এর পরিচালক মোঃ সাইফুল ইসলাম, খোদেজা খাতুন, কুমিল্লা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শাহ মোঃ অলমগীর খান। বিএসটিআই এর কুমিল্লার উপ-পরিচালক কে এম হানিফ এর সভাপতিত্বে অনুষ্ঠানে জেলার ব্যবসায়ী নেতৃবৃন্দসহ বিভিন্ন বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
সংবাদ শিরোনাম ::
ক্ষতিকারক খাবার তৈরীর সিন্ডিকেট কঠোর হস্তে দমন করা হবে-কুমিল্লায় বিএসটিআই মহাপরিচালক
-
মোঃ মাহফুজ আনোয়ার, জেলা প্রতিনিধি কুমিল্লা - আপডেট সময় ০৬:৫৯:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫
- ৬৮০ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ
























