ঢাকা ০৯:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

পবিপ্রবিতে অগ্নি নির্বাপক বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

পটুয়াখালী ফায়ার সার্ভিস এর সহযোগিতায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) এ অগ্নি নির্বাপক বিষয়ক ‘প্রশিক্ষণ কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে।

১৩ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসির কনফারেন্স রুমে উক্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এসএম হেমায়েত জাহান। প্রশিক্ষক হিসেবে ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স পটুয়াখালীর সহকারী পরিচালক মো: মোস্তফা মোহসীন। কর্মশালায় বক্তব্য রাখেন প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান, উপ-রেজিস্ট্রার ড. মো: আমিনুল ইসলাম টিটো।

প্রশিক্ষণের প্রশিক্ষক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স পটুয়াখালীর সহকারী পরিচালক মো: মোস্তফা মোহসীন আগুনের সংজ্ঞা,  বৈশিষ্ট্য,  আগুন লাগার কারণ, আগুন নিভানোর ও আগুন থেকে নিজেকে রক্ষার কৌশল নিয়ে আলোচনা করেন এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর যোগাযোগ নাম্বার সবাইকে প্রদান করেন।

প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এসএম হেমায়েত জাহান বলেন, “অগ্নি নিরাপত্তা সম্পর্কে সচেতনতা ও প্রশিক্ষণ আমাদের ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রশিক্ষণ কর্মশালা আমাদের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অগ্নি দুর্ঘটনা প্রতিরোধ ও মোকাবেলায় সক্ষম করে তুলবে।

এদিকে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম পবিপ্রবিতে পটুয়াখালী  ফায়ার সার্ভিসের অগ্নি নির্বাপক বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার এই উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।”

কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, বিএনসিসি ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

পবিপ্রবিতে অগ্নি নির্বাপক বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

আপডেট সময় ০৬:৪৩:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫