ঢাকা ০৮:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

গৌরীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার কলতাপাড়া মোড়ে সড়ক পরিবহন আইন ২০১৮ এর বিভিন্ন ধারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি ২০২৫) উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এম সাজ্জাদুল হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে আইন লঙ্ঘনের দায়ে ১০টি মামলায় মোট ৪,৫০০/- (চার হাজার পাঁচশত) টাকা জরিমানা আদায় করা হয়। সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং যানবাহন চলাচল নিরাপদ করতে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালিত হবে বলে উপজেলা প্রশাসন জানিয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, যানবাহনের কাগজপত্র, চালকদের ড্রাইভিং লাইসেন্স এবং ট্রাফিক আইন যথাযথভাবে মানা হচ্ছে কিনা তা নিশ্চিত করতেই এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আইন মেনে চলার আহ্বান জানানো হয় সংশ্লিষ্ট সকলকে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এম সাজ্জাদুল হাসান বলেন, “সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং দুর্ঘটনা কমাতে আমাদের নিয়মিত এই ধরনের অভিযান পরিচালনা করতে হবে। সবাইকে আইন মেনে গাড়ি চালানোর অনুরোধ জানাচ্ছি।”

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

গৌরীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

আপডেট সময় ০৫:৫৭:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫